2 Answers
বিশ্বগ্রামের সুবিধা হলো:
- হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি ব্যবহার সহজ করা।
- প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার তৈরি করা।
- ব্যক্তিবর্গের সক্ষমতা তৈরি করা।
- ডেটা বা ইনফরমেশন বের করা।
- ইন্টারনেট সংযুক্ততা করা।
2756 views
Answered
বিশ্বগ্রামের সুবিধা :-
- পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ সম্ভব হচ্ছে।
- কাজের দক্ষতা ও গতি বৃদ্ধির পাশাপাশি সময় ও শ্রমের অপচয় রোধ হচ্ছে ।
- কম খরচে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে ।
- জীবনযাত্রার মান উন্নত হওয়ায় পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষিত হচ্ছে।
- ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজতর হচ্ছে।
- ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং ই-ব্যাংকিং সেবার সুবিধা পাওয়া যাচ্ছে।
- ঘরে বসেই অনলাইনে কেনাকাটার ব্যবস্থা করা যাচ্ছে ।
- টেলিমেডিসিন ব্যবস্থায় রোগী ডাক্তারের সাথে সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে ।
- গবেষণা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে সহজেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় ।
- সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি অডিও, ভিডিও এবং প্রয়োজনীয় তথ্যাদি আপলোড ও ডাউনলোড করা যাচ্ছে।
- টেলি কনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং সুবিধা পাওয়া যাচ্ছে।
- ই-লার্নিং এর মাধ্যমে ঘরে বসেই বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করতে পারছে ।
- অনলাইনে পত্রিকা পড়া, ব্লগ-এ লেখালেখি এবং মতামত প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায় ।
- মহাকাশে স্যাটেলাইট স্থাপন করা সহজ হয়েছে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা যায় ।
2756 views
Answered