3 Answers
পৃথিবীতে মহাদেল ৭টি দীর্ঘসময় ধরে প্রতিষ্ঠিত এ তথ্যকে প্রথমবারের মতো চ্যালেঞ্জে পড়তে হয় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে।বিজ্ঞানীরা জানালেন,নতুন এক বিস্তৃত এলাকার সন্ধান পাওয়া গেছে,যা বিশ্বের অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার সব শর্তই পূরণ করেছে।বিজ্ঞানীদের সন্ধান পাওয়া সর্বকনিষ্ঠ,সবচেয়ে ক্ষুদ্র ও প্রায় নিমজ্জিত এই মহাদেশের নাম "জিল্যান্ডিয়া"।এক প্রতিবেদনে বলা হয় দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি মহাদেশ হিসেবে বিবেচনা করার মতো যথেষ্ট বড় পৃৃৃৃথক অবয়ব রয়েছে জিল্যান্ডিয়ায় ।আকারে এটি ভারত উপমহাদেশের সমান।এর আয়তন ৪৯,২০,০০০ বর্গগকিলোমিটার।মহাদেশের প্রায় ৯৪ শতাংশই রয়েছে পানির নিচে ।
পৃথিবীতে ৭ টি মহাদেশ রয়েছে। মহাদেশসমূহ হল এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এন্টার্কটিকা, ও অস্ট্রেলিয়া।.