2 Answers
মানুষ সৃষ্টির শুরু থেকে হযরত নুহ নবি পর্যন্ত সকল মানুষ একই ভাষায় কথা বলত। পরবর্তীতে মানববংশ বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনের তাগিদে নতুন নতুন ভাষার পয়দা হয়। বাইবেলে উল্লেখ আছে, প্লাবনের পরে সমস্ত পৃথিবী এক ভাষাতে কথা বলত। সমস্ত মানুষ একই শব্দগুলি ব্যবহার করত। (বাইবেল, আদিপুস্তক ১১/১) এই সেই স্থান যেখানে প্রভু সমস্ত পৃথিবীর এক ভাষাকে অনেক ভাষাতে বিভক্ত করলেন। তাই এই স্থানটির নাম হলো বাবিল (বর্তমান ইরাক)। এইভাবে প্রভু তাঁদের সেই স্থান থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিলেন। (বাইবেল, আদিপুস্তক-১১/৯) খ্রিস্টানদের স্বরচিত ধর্মগ্রন্থ বাইবেল ভাষার ইতিহাসের ক্ষেত্রে সত্যের একটি দিক উন্মোচন করেছে। অথচ পুরো সত্য প্রকাশ করেনি। শ্লোক থেকে বুঝা যায় সেই প্রাচীনতম, সেই প্রথম ভাষার নাম বাইবেল রচয়িতরা ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেছেন। তবে সত্যিকার ইতিহাস পর্যালোচনায়, প্রকৃত গবেষণায় এ সত্যটা বেরিয়ে এসেছে। আল্লামা জালালউদ্দিন আস সুয়ুতি বলেন, সর্বপ্রাচীন ও প্রথম ভাষা হলো আরবি। হযরত আদম আ.-কে জান্নাতে পরীক্ষার জন্য সর্বপ্রথম যে শব্দজ্ঞান ও ভাষা শেখানো হয়েছিল তা ছিল আরবি, এতে কোনো দ্বিমত নেই। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত জান্নাতে আদম আ.-এর ভাষা ছিল আরবি। কিন্তু ভুলবশত নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার পর তিনি আরবি ভাষা ভুলে যান এবং তিনি সুরিয়ানি ভাষায় কথা বলতে শুরু করেন। অতঃপর যখন তার তাওবা কবুল হয় তখন তিনি পুনরায় আরবি ভাষায় কথা বলতে সক্ষম হন। পরবর্তীতে তিনি দুনিয়ায় আরবি ভাষায়ই কথা বলতেন। সকল আসমানি গ্রন্থ ও সহিফা আরবি ভাষায়ই অবতীর্ণ হয়েছে। কিন্তু আম্বিয়ায়ে কিরাম তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের ভাষায় তরজমা করে তাদেরকে সেই গ্রন্থের বাণী ও শিক্ষা পৌঁছান। আসমানি কিতাবসমূহের মধ্যে কেবল পবিত্র কুরআনই তার মূল ভাষা আরবিতে বহাল রয়েছে। (আল ইতফান ফি উলুমিল কুরআন. প্রথম খন্ড, পৃ ১৩৬) আবদুল মালিক ইবনে হাবিব (মৃত্যু ২২৮ হিজরি) এর বরাতে উল্লেখ আছে যে, সর্বপ্রথম আদম আ. যে ভাষা নিয়ে পৃথিবীতে আগমন করেন সেটি ছিল আরবি। (আল বুলগা ফি উসুলিল লুগাহ, নওয়াব সিদ্দিক খান) হযরত মুহাম্মাদ ইবনে আহমাদ আল আযহারি র. (মৃত্যু ৩৭০ হিজরি) বলেন, মানুষ দুনিয়াতে আগমনের পূর্বেই আল্লাহ তায়ালা আদম আ.-কে আরবি ভাষা শিক্ষা দানের মাধ্যমে এ ভাষার সূচনা করেন।’ আরবি ভাষা সবভাষার চেয়ে প্রাচীন ভাষা, এর বড় প্রমাণ হলো আল কুরআনের ভাষা আরবি। (ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা, অক্টোবর-ডিসেম্বর ২০০৪, পৃ ১৭৪) অতএব আরবিই প্রাচীনতম এবং দুনিয়ার প্রথম ভাষা। আরবি ভাষা থেকেই বর্তমান বিশে^র অপরাপর ভাষার উদ্ভব। (সংগৃহিত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy