1 Answers
বিয়ে সম্পর্কে নবী সা. এর বাণী:
রাসূলে আকরাম (সা) বলেছেন: ‘হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ রাখে, সে যেনো বিয়ে করে নেয়। কেননা, বিয়ে দৃষ্টিকে অধিকতর আনত এবং যৌনাঙ্গকে অধিকতর সংযত রাখে।’ -সহীহ বুখারী
অন্য এক হাদীসে রাসূলে আকরাম সা. বলেছেন, ‘তোমরা অধিক সন্তান প্রসবকারী স্ত্রীলোককে বিয়ে করো এবং বংশ বৃদ্ধি করো। কেননা, কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি অন্যান্য উম্মতের ওপর গর্ব করবো।’ (ইবনে কাছীর, তৃতীয় খণ্ড, ৩৮৩ পৃষ্ঠা)
একটি হাদীসে নিম্নোক্ত শব্দসমূহ উদ্ধৃত হয়েছে: ‘তোমরা অধিক পতিপরায়ণা ও অধিক সন্তান প্রসবিনী নারীকে বিয়ে করো। কেননা, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমি অন্য উম্মতদের ওপর জয়ী হবো।’ -মিশকাত শরীফ
এক হাদীসে রাসূলে আকরাম (সা.) বলেন, বিয়ে করলে মানুষ বহু রকম অনিষ্ট থেকে বেঁচে যায়। বরং কেউ যদি স্বীয় কাম-প্রবৃত্তির আঁচল নিষ্কলুষ ও পবিত্র রেখে দুনিয়া থেকে বিদায় হতে চায়, তবে এটাই তার একমাত্র পথ। ‘আল্লাহর সাথে যে পাক-পবিত্র অবস্থায় মিলিত হতে চায়, তার ভদ্র মহিলাদের বিয়ে করা উচিত।’-মিশকাত শরীফ
নবী (সা.) ইরশাদ করেন, ‘বান্দাহ যখন বিয়ে করলো, তখন সে দ্বীনের অর্ধেক পূর্ণ করলো। -মিশকাত শরীফ
এক হাদীসে উক্ত হয়েছে, একদা তিন ব্যক্তি নবী করীম সা. -এর বাড়ীতে এসে নবী সহধর্মিণীদের কাছে তাঁর ইবাদত সম্পর্কে জ্ঞাত হয়ে মন্তব্য করলেন, কোথায় আল্লাহর রাসূল, যার সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন আর কোথায় আমরা যারা আপাদমস্তক গুনাহর সাগরে ডুবে আছি! অতঃপর একজন বললেন, আমি সারারাত নামায পড়বো। দ্বিতীয় জন বললেন, আমি দিনে সর্বদা রোযা রাখবো। তৃতীয় জন বললেন, আমি নারী সংসার পরিত্যাগ করবো, কখনো বিয়ে-শাদী করবো না। রাসূল সা. এ ঘটনা অবগত হয়ে বললেন, ‘তোমরা কি এরূপ কথা বলাবলি করেছ?’ অতঃপর বললেন: ‘শোনো, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকী। কিন্তু তা সত্ত্বেও আমি রোযাও রাখি, ইফতারও করি। নামাযও পড়ি, আবার নিদ্রাও যাই। বিয়ে-শাদীও করি, স্ত্রীর কাছেও যাই। সুতরাং যে-ই আমার তরীকা থেকে বিমুখ থাকবে, সে আমার দলভুক্ত নয়।-সহীহ বুখারী
2585 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy