1 Answers
না। মনে করা হয় সমুদ্রের পানির লবণাক্ততা আর খুব একটা বাড়বে না। অন্তত বিগত কয়েক লাখ বছর ধরে সমুদ্রের পানির লবণাক্ততার মাত্রা প্রায় একই রকম আছে। নদীগুলো যে হারে লবণ সমুদ্রে নিয়ে আসছে অনেকটা সে হারেই সমুদ্রের তলদেশে বিভিন্ন খনিজ জমা হচ্ছে। ফলে মহাসমুদ্রে লবণের মাত্রা তেমন পরিবর্তিত হচ্ছে না।
আরও কয়েকটি তথ্য যোগ করে রাখা যায়, মহাসমুদ্রের সর্বত্র লবণাক্ততার মাত্রা সমান নয়। বরফগলা পানির কারণে মেরু এলাকার কাছাকাছি সমুদ্রে লবণাক্ততার মাত্রা কিছুটা কম। আর বেশি মাত্রায় সূর্যের আলো পেয়ে উত্তপ্ত হওয়ার সুযোগ থাকায় ক্রান্তীয় এলাকার সমুদ্রে লবণাক্ততার মাত্রা কিছুটা বেশি। নদীগুলো বিভিন্ন ধরনের খনিজ সমুদ্রে বয়ে নিয়ে আসে। এর মধ্যে ক্যালসিয়ামের পরিমাণই বেশি। কিন্তু সেগুলো শামুক এবং কোরালের মত সামুদ্রিক প্রাণীর দেহ গঠনে ব্যয়িত হয়ে যায়। অন্যান্য খনিজগুলোও সমুদ্রের জীবজগতের জন্য প্রয়োজনীয়। বেশীমাত্রায় উদ্বৃত্ত থাকে কেবল সোডিয়াম ক্লোরাইড বা খাওয়ার লবণ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy