আমার উচ্চতার ঠিকমতো বৃদ্ধি হচ্ছেনা। ওজনও বাড়ছে না। কেন?
আমার বয়স ১৫ বছর ৮ মাস। উচ্চতা ৫ ফিট ৬ ইন্চি। ওজন ৫০ কেজি। আমার সমস্যা হচ্ছে আমি খাওয়া দাওয়া সব ঠিকমতোই করি। দুধ, ডিম, শাক সবজি সবকিছুই খাই। কিন্তু তারপরেও ওজন বাড়েনা। আমি ফাস্টফুড, কোমল পানীয় একদমই খাইনা। খেলাধুলা, ব্যয়াম, পরিশ্রমও করিনা।
অন্যদিকে দুইবছর আগে আমার উচ্চতা ছিল ৫ ফিট ৪ ইন্চি। এখন মাএ দুই ইন্চি বেড়েছে এই দুই বছরে। যেখানে ১২-১৭ বছর বয়সি ছেলেদের বছরে ৩ ইন্চি করে করে বাড়ার কথা সেখানে আমার উচ্চতা বেড়েছে মাএ ১ ইন্চি করে। আগে আমাকে সবাই লম্বা বলত, কিন্তু এখন কেউ সেরকম কিছু বলে না।
ওজন ও উচ্চতা কেন ঠিকমতো বাড়ছে না। আমি অনেক টেনশনে আছি। দয়া করে এ বিষয়ে আমাকে বিস্তারিত বলবেন। বিস্তারিত ও সঠিক উওর চাই।
2664 views
1 Answers
মানুষের উচ্চতা জেনেটিক বিষয়ের উপর নির্ভর করে। চাইলেই উচ্চতা বাড়ানো কিংবা কমানো সম্ভব নয়। প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার ওজন বৃদ্ধিতে সাহায্য করতে পারে, তাছাড়া প্রচুর পরিমাণে পানি খেতে হবে।
2664 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy