এগুলো কি স্বাভাবিক প্লিজ জানাবেন?
মাসিক এর ২ দিন আছে এখন মিলন না করে শুধুমাত্র আদর করার কারনে যোনি থেকে পানি বের হয়েছে এটা কি সাদা স্রাব? এটার জন্য কি মাসিক এর তারিখ পিছিয়ে যাবে?
মাসিক এর আর ২ দিন আছে এখন পেটে মাঝে মাঝে চাপ আর টান অনুভব এখন এটা কি কোন সমস্যা
আর স্তন এর ভিতরে রগ এ মাঝেমাঝে ব্যাথা ও নিপল হাত দিয়ে স্পর্শ করলে ব্যাথা লাগে এগুলো কি স্বাভাবিক৷??
1 Answers
সহবাস না করে আদর করার মাধ্যমে যে যোনিতে পানির মত বা ডিমের কুসুমের বাহিরের পানির মত আঠালো তরল হলো কামরস এটি সাদা স্রাব নয় এটি আসলে মাসিকের কোন সমস্যা হবে না। আর যদি এটি ভাতের মাড়ের মত সাদা হয় তাহলে এটি সাদা স্রাব আর সাদা স্রাব হলেও মাসিক এর সময় পিছিয়ে যাবে না আর গেলেও ২/১ দিন পিছিয়ে যেতে পারে। মাসিক এর আর ২ দিন আছে এখন পেটে মাঝে মাঝে চাপ আর টান অনুভব এটা কোন সমস্যা নয় এটি মাসিকের পূর্বের লক্ষন কাজেই অপেক্ষা করুন মাসিক হবে এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। আর স্তন এর ভিতরে রগ এ মাঝে মাঝে ব্যাথা ও নিপল হাত দিয়ে স্পর্শ করলে ব্যাথা লাগে এগুলো স্বাভাবিক কেনো না কারো ক্ষেত্রে মাসিক চলাকালীন বা মাসিক শুরুর আগে স্তনে বা নিপলে ব্যথা হতে পারে ,অপেক্ষা করুন এই ব্যথা এমনিতেই কমে যাবে। তবে ব্যথা অতিরিক্ত হলে গাইনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে ঔষধ খাবেন। এ সময় স্তন ও বডি অনুযায়ী ব্রা পড়বেন টাইট বা ঢিলা ব্রা পরবেন না। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে কিছু জানার থাকলে বিস্ময়ে প্রশ্র করবেন। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy