2 Answers

স্ট্রোকের লক্ষণ হলো ১. হঠাৎ করে মুখ, হাত-পা, বিশেষত শরীরের এক পাশে দুর্বলতা বা অচল অনুভূত হয়। ২. হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যাওয়া। কথা বলা বা কথা বুঝতে সমস্যা হওয়া। ৩. হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হওয়া বা ঝাপসা দেখা। ৪. হঠাৎ করে হাঁটতে সমস্যা হওয়া, মাথা ঘোরা বা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা। ৫. কোনো কারণ ছাড়াই প্রচণ্ড মাথাব্যথা।

2687 views Answered

মস্তিষ্কে রক্ত ক্ষরণ কিংবা আঞ্চলিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়া---এই দুই অবস্থাই স্ট্রোক-এর আওতায় আসে। রোগীরা দু'অবস্থাতেই প্রায় একই ধরনের উপসর্গ বা লক্ষ্মণ নিয়ে আসতে পারে। তবে রোগীর অবস্থা কতটা খারাপ তা নির্ভর করে মস্তিষ্কের অঞ্চলসমূহের কোন এলাকায় রক্ত চলাচলে ব্যত্যয় ঘটলো তার উপর, কতোটা এলাকা ক্ষতিগ্রস্ত হল এবং কতো দ্রুত ওই অঘটন ঘটে থাকে, তার উপর।


সাধারণত যেসব লক্ষণ দেখা  যায়ঃ


  • মাথা ঘুরানো, হাটতে অসুবিধা হওয়া, ভারসাম্য রক্ষায় অসুবিধা হওয়া
  • কথা বলতে সমস্যা হওয়া
  • অবশ, দুর্বলতা লাগা, শরীরের এক পাশ অকেজো হওয়া
  • চোখে ঘোলা লাগা, অন্ধকার লাগা বা ডাবল দেখা
  • হঠাৎ খুব মাথা ব্যথা
2687 views Answered

Related Questions

Next steps