আমার পেটে সমস্যা?

আমি পাইলস অপারেশন করাইছি আজ এক মাস। অপারেশনের ঔষধ সেবনের পর থেকে এখনো পর্যন্ত পায়খানা কালো হচ্ছে ও দুর্গন্ধযুক্ত। পেটে গ্যাস হচ্ছে, অস্বাভাবিক বায়ু যাচ্ছে।  আর ঢেকুর আসতেছে।         
2836 views

2 Answers

আপনার পাইলসের কারণে এই সমস্যা হচ্ছেনা।পাইলস তো ভালো হয়ে গিয়েছে।আপনার প্রচুর গ্যাস জমছে।ঠিক এই কারণে পায়খানা দুর্গন্ধযুক্ত হচ্ছে।আপনি এখন পায়খানা যেন নরম হয় সেই ব্যবস্হা করুন।প্রতিদিন তের গ্লাস পানি খান।গ্যাস জমতে পারবেনা।তাছাড়া প্রতিদিন সকালে কাচা ছোলা খান পঞ্চাশ গ্রামের মতো।এছাড়াও প্রতিদিন সবজি ও শাক খান।মাছ খাবেন বেশি।তবে গোশত খাবেন কম।গোশত খেলে পায়খানা শক্ত হতে পারে।খাওয়ার আধা ঘন্টা পর পানি খাবেন।তাছাড়া ভিটামিন সি খান প্রতিদিন।এসব করলেই পেটের সমস্যা থাকবেনা।
2836 views Answered
আপনি দৈনিক পানির চাহিদা পানি পানের মাধ্যমে মেটানোর চেষ্টা করুন। নিকটস্থা কোন সুপার মার্কেট থেকে বা ফার্মেসি থেকে ইসুবগুলের ভূসি কিনে আনতে পারেন। ভূসি পেটের ও অন্ত্র বিভিন্ন সমস্যা দূর করতে কার্যকরী। প্রতিদিন এক গ্লাস পানিতে ২–৩ চা চামচ ইসুবগুলের ভূসি মিশিয়ে পান করুন। নিয়মিত পান করুন। এতে আপনি চিনি বা গুঁড় মিশিয়ে নিয়ে সেবন করতে পারেন। এতে আপনার মল স্বাভাবিক হতে সাহায্য করবে।
আপনি লাউয়ের জুস পান করতে পারেন। এর জন্যে এক টুকরো লাউ কেটে নিয়ে ব্লেন্ড করে এক গ্লাস জুস বানিয়ে নিন। তারপর পান করুন। নিয়মিত লাউয়ের জুস পান করুন।
বাইরের খাবার খাবেন না। অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার বর্জন করুন। মানসিক চিন্তা করলে দূর করুন। নিয়মিত মল ত্যাগের অভ্যাস গড়ে তুলুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। দ্রুত একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
2836 views Answered

Related Questions

Next steps