3 Answers
ওয়ান ইলেভেন’ নামে ব্যাপক পরিচিতি পাওয়া এবং জাতীয় জীবনে বহুল আলোচিত একটি দিন ২০০৭ সালর ১১ জানুয়ারি। রাজনৈতিক দলগুলোর দ্বারা সৃষ্ট বিশৃঙ্খল অবস্থার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ১২ই জানুয়ারী তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরী অবস্থা ঘোষনা করেন। একই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দীন আহমেদকে নিয়োগ করা হয়। ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহনের মধ্য দিয়ে ইতোপূর্বে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারিতে কি ঘটেছিল তা সম্পূর্ণ ভাবে এখনও পরিস্কারভাবে জানা যায় নি। তবে মনে করা হয় এই দিনের আলোচনার ফলসরুপ ১২ জানুয়ারিতে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় Note:Copy post
বাংলাদেশে ২০০৭ সালের ১১ই জানুয়ারি জরুরী অবস্থা জারীর মধ্য দিয়ে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসে ড: ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার। এই ঘটনা এক এগারো নামে পরিচিত।