2 Answers
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকারের উদ্যোগে ১৯৭১ সালের ১১ই জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়।
2628 views
Answered
-
মুক্তিবাহিনীঃ মুক্তিবাহিনী হলো ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বাঙালি সেনা, ছাত্র ও সাধারণ জনতার সমন্বয়ে গঠিত একটি সামরিক বাহিনী। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর ধীরে ধীরে সাধারণ বাঙ্গালীদের এই বাহিনী গড়ে উঠে। পরবর্তীতে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পূর্ব পাকিস্তান সামরিক বাহিনীর সাবেক সদস্যরা "বাংলাদেশ সামরিক বাহিনী" গঠন করেন এবং জেনারেল আতাউল গণি ওসমানী প্রাধান সেনাপতি পদ গ্রহণ করেন। সাধারণ জনতা যুদ্ধকালীন সময়ে নিরলসভাবে এই বাহিনীকে সাহায্য করে যায়। যুদ্ধের পর পশ্চিম পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা বাংলাদেশের সকল সেনা ও জনতার বাহিনীকে "মুক্তিবাহিনী" হিসেবে সম্বোধন করা হয়। মুক্তিবাহিনী বেশিরভাগ সময়ই গেরিলা যুদ্ধের নীতি অবলম্বন করে শত্রু পক্ষকে ব্যাতিব্যস্ত রাখতো। মুক্তিবাহিনীর যুদ্ধকৌশল অনেকটা বিপ্লবী চে গুয়েভারার দ্বারা অনুপ্রাণিত ছিলো বলে মনে করা হয় এবং একে বিভিন্ন সময় ফরাসি মাকি বাহিনী, ভিয়েত কং এবং মার্শাল টিটোর গেরিলা বাহিনীর সাথে তুলনা করা হতো এর রণকৌশল ও কার্যকারীতার কারণে।
-
মুক্তিবাহিনী (মুক্তি) : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণকারী।
-
সক্রিয় : ২৬ শে মার্চ, ১৯৭১ - ১৬ই ডিসেম্বর, ১৯৭১।
-
মতবাদ : বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ১৯৭১ বাংলাদেশে গণহত্যা প্রতিরোধ ও প্রতিহত করা।
-
দলসমূহ : বাংলাদেশ সেনাবাহিনী, ∟ কে ফোর্স, ∟ এস ফোর্স, ∟ জেড ফোর্স, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ।
-
বিশেষ গেরিলা বাহিনীসমূহ : ন্যাপ, কমিউনিস্ট, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী।
-
গণ বাহিনীসমূহঃ ∟ মুজিব বাহিনী, ∟ কাদের বাহিনী, ∟ হেমায়েত বাহিনী, ∟ আফসার বাহিনী, ক্র্যাক প্ল্যাটুন।
-
নেতা : মোহাম্মদ আতাউল গণি ওসমানী (প্রধান সেনাপতি), মোহাম্মদ আবদুর রব (সেনাপ্রধান), মোহাম্মদ আবদুল করিম খন্দকার (উপ-সেনা প্রধান)।
-
অপারেশনের এলাকা : বাংলাদেশ।
-
শক্তিমত্তা : ১৫০,০০০ সৈন্য।
-
এর অংশ : ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকার।
-
প্রতিপক্ষ : পাকিস্তান হানাদার বাহিনী।
-
লড়াই ও যুদ্ধ : Battle of Gazipur, Battle of Goalhati, Battle of Garibpur, Battle of Dhalai, Battle of Rangamati, Battle of Kushtia, Battle of Daruin, Operation Barisal, Operation Jackpot ।
-
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
- ধন্যবাদ।
2628 views
Answered