1 Answers
মানবদেহের গঠন: একজন গড় প্রাপ্তবয়স্ক মানব দেহে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার রক্ত এবং প্রায় ১০ লিটার অন্তস্থ তরল পদার্থ থাকে।
মানবদেহের গঠন প্রসঙ্গে এর পানির পরিমাণ, বিভিন্ন পদার্থের পরিমাণ, কলার ধরন বা উপাদানের ধরন নিয়ে আলোচনা করা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানব দেহে ৬০% পানি থাকে, যা ওজন ও আয়তন উভয় দিক থেকেই শরীরের মোট উপাদানের অনেক বড় একটি অংশ। পানির পরিমাণ বয়সভেদে বিভিন্ন হয়, যা নবজাতকেরক্ষেত্রে ৭৫% এবং স্থূলকায় ব্যক্তির ক্ষেত্রে ৪৫% (এই সংখ্যাগুলো প্রয়োজন অনুসারে পরিসংখ্যানিক গড় হিসাব)।
মানব দেহে কোষের সংখ্যা শুধু মানুষের নিজেরই নয়, বরং মানবদেহে অবস্থিত ব্যাকটেরিয়া, আর্কিয়া, এবং মেথানোজেন্সের সংখ্যাও এতে অন্তর্ভুক্ত, যেমন Methanobrevibacter smithii। এর একটা বড় অংশই আসে পাকস্থলী ও পরিপাক নালীথেকে। মানবদেহের ত্বক ও শরীরের অন্যান্য অংশে অবস্থিত সকল অণুজীবের সংখ্যাকে একত্রে হিউম্যান মাইক্রোবায়োম বলা হয়।
মানবদেহের বিভিন্ন উপাদানের অনুপাতের প্রসঙ্গে এর মুখ্য, গৌণ এবং গুরুত্বপূর্ণ উপাদানসমূহ নিয়ে আলোচনা করা হয়। উপাদানের প্রকরণ আলোচনার প্রসঙ্গে পানি, আমিষ, সংযোজক কলা, চর্বি, শর্করা এবং হাড়ের উপাদান নিয়ে আলোচনা করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy