তবুও মুসলিমরা পেয়াজ খায় কেন?
নিম্নে উল্লেখিত হাদিসের মাধ্যমে বুঝা যায় মুসলিমদের পেয়াজ খাওয়া নিষেধ। জাবের (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি রসুন অথবা পিঁয়াজ খায়, সে যেন আমাদের নিকট হতে দূরে অবস্থান করে অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে।” (বুখারী ৮৫৫, মুসলিম ১২৮১নং) মুসলিমের এক বর্ণনায় আছে, “যে ব্যক্তি পিঁয়াজ, রসুন এবং লীক পাতা খায়, সে যেন অবশ্যই আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। কেননা, ফিরিশুাগণ সেই জিনিসে কষ্ট পান, যাতে আদম-সন্তান কষ্ট পায়।” (মুসলিম ১২৮২নং) হাদিসের মানঃ সহিহ হাদিস
2558 views
1 Answers
ভাই নিজের উপলব্ধি থেকে উত্তরটি প্রদান করা হলো- আপনার প্রশ্নে দ্বিতীয় হাদীসটির মাধ্যমে এর কারণ যানা যায়। আর সেটি হলো- পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে এবং এটি দুর্গন্ধজনীত বস্তু বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু পেঁয়াজ খেতে নিষেধ করা হয় নি। তাই বোঝা যায় পেঁয়াজ খাওয়া বৈধ; তবে এতে মুখে দুর্গন্ধ তৈরি হলে মসজিদে গমন করা অনুচিত। তাই কেউ যদি পেঁয়াজ খায় এবং ভালোভাবে মুখ পরিষ্কার করে তাহলে উক্ত দুর্গন্ধজনীত সমস্যা না থাকায় কোন সমস্যা নেই। আশাকরি বোঝেছেন। ধন্যবাদ।
2558 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy