বিয়ের দের মাসের মাথায় যদি স্ত্রী স্বামী কে তালাক দেয় তাহলে কী তালাক কার্যকর হবে?
2 Answers
জী তালাক হয়ে যাবে। তালাক বিয়ের কতদিন বা কতক্ষন পরে তালাক দেয়া হয়েছে সেটা কোন মূখ্য বিষয় নয় সেটা ছেলে বা মেয়ে যে পক্ষই তালাক দিক না কেন।
বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন এবং ইসলামী আইন মতে যদি স্বামী স্ত্রীকে বিবাহ করার সময় বা অন্য সময় নিজের উপর তালাক পতিত করার অধিকার প্রদান করে থাকে, তাহলে যে শর্তে তালাক পতিত করার অধিকার প্রদান করেছে, উক্ত শর্ত পাওয়া গেলে যত তালাকের অধিকার প্রদান করেছে, তা প্রদান করে নিলে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যায়। যদি এক বা দুই তালাক প্রদান করে থাকে, তাহলে স্বামী স্ত্রী উভয়ে নতুন করে বিবাহ করে নিলেই হবে। আবার ঘর সংসার করতে পারবে। আর যদি তিন তালাক প্রদান করে থাকে, তাহলে আর এক সাথে থাকতে পারবে না। আর যদি স্ত্রীকে নিজের উপর তালাক প্রদানের অধিকার বিষয়ে স্বামী কিছুই না জানে। তাকে না জানিয়ে কাজী নিজের পক্ষ থেকে তালাকের অধিকার দিয়ে থাকে, তাহলে এর দ্বারা স্ত্রী নিজের উপর তালাক প্রদানের অধিকার পায় না। অনুরূপভাবে বিবাহের সময় কাবিন নামায় তালাকের অধিকার দেয়া সংক্রান্ত কোন বিষয় যদি স্বামী না জেনে থাকে, বরং কাজী নিজের পক্ষ থেকে তালাকের অধিকার দিয়ে থাকে, তাহলে এ অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করলে এর দ্বারা কোন তালাক পতিত হয় না। সুতরাং আপনি যদি কাবিন নামায় কিংবা মৌখিকভাবে আপনার স্ত্রীকে তালাক গ্রহণের এখতিয়ার দিয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত তালাক কার্যকর হবে। অন্যথায় কার্যকর হবে না। আশকরি বিষয়টি বুঝেছেন। ধন্যবাদ। সূত্র:ফাতাওয়া হিন্দিয়া: ১/৩৭৯, আল-মুহিতুল বুরহানী: ৪/৪৮৬, ফাতাওয়া তাতারখানিয়া: ৩/৩৮০, রদ্দুর মুহতার: ৪/৪৫২
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy