2 Answers
Gender কাকে বলে ? Gender কত প্রকার ও কি কি ? Gender : ( লিঙ্গ ) যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী, পুরুষ অথবা অচেতন পদার্থ বুঝায় তাকে Gender বা লিঙ্গ বলে । যেমন : Man, woman, pen, ball ইত্যাদি । Gender এর প্রকারভেদ : Gender চার প্রকার । যথা :- Masculine Gender (পুং-লিঙ্গ Feminine Gender (স্ত্রীলিঙ্গ) Common Gender (উভয় লিঙ্গ) Neuter Gender (ক্লীবলিঙ্গ) Masculine Gender (পুং-লিঙ্গ): যে Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি বুঝায় তাকে Masculine Gender বা পুং-লিঙ্গ বলে । যেমন : Man, Father, Brother, Boy, Husband, Kamal, Jamal, Son, Uncle ইত্যাদি । Feminine Gender (স্ত্রীলিঙ্গ) : যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী জাতি বুঝায় তাকে Feminine Gender বা স্ত্রীলিঙ্গ বলে । যেমন : Mother. Girl, Cow, Lady, Wife, Woman, Daughter, Aunt ইত্যাদি । Common Gender (উভয় লিঙ্গ): যে Noun বা Pronoun দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বুঝায় তাকে Common Gender বা উভয় লিঙ্গ বলে । যেমন : Parent, Child, Friend, Baby, Pupil, Infant, Person ইত্যাদি । Neuter Gender (ক্লীবলিঙ্গ) : যে Noun বা Pronoun দ্বারা অচেতন পদার্থ বুঝায় তাকে Neuter Gender বা ক্লীবলিঙ্গ বলে । যেমন : Pen. Cup, Table, Chair, Pot, Box, ইত্যাদি ।
যে বিশেষ শব্দগুলো দ্বারা পুরুষ, নারী, জড়বস্তুকে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার। যথা: ১. পুংলিঙ্গ, ২. স্ত্রীলিঙ্গ, ৩. ক্লীব লিঙ্গ, ৪. উভয়লিঙ্গ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy