3 Answers

হালখাতা বলতে পয়লা বৈশাখে আয়োজিত ব্যবসায়ীদের অনুষ্ঠানকে বোঝায়। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান এ হালখাতা । কৃষিপ্রধান বাংলাদেশে ফসলের মৌসুমে ফসল বিক্রির টাকা হাতে না এলে কৃষকসহ প্রায় কেউই নগদ টাকার মুখ খুব একটা দেখতে পেত না। ফলে সারা বছর বাকিতে প্রয়োজনীয় জিনিস না কিনে তাদের উপায় ছিল না। পয়লা বৈশাখের অনুষ্ঠানে তারা দোকানিদের বাকির টাকা মিটিয়ে দিতেন। অন্তত আংশিক পরিশোধ করেও নতুন বছরের খাতা খুলতেন। হালখাতা উপলক্ষে দোকানিরা ঝালরকাটা লাল-নীল, সবুজ-বেগুনি কাগজ দিয়ে দোকান সাজাতেন। ধূপধুনা জ্বালানো হতো। মিষ্টি মুখ করানো হতো গ্রাহক- খরিদ্দারদের। হাসি- ঠাট্টা, গল্প-গাছার মধ্যে বকেয়া আদায় এবং উৎসবের আনন্দ উপভোগ দুই-ই সম্পন্ন হতো। হালখাতা এখন আর সাড়ম্বরে উদ্যাপিত হয় না, মানুষের হাতে নগদ টাকা-পয়সা আছে বলে। তার পরও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে এটির প্রচলন আজও রয়েছে।

4917 views Answered

হালখাতা অর্থ হলো বাংলা মাসের প্রথম দিনে নতুন করে হিসাবের খাতাকে খোলা ।সেই খাতায় তার সব হিসাব নিসাব রাখে

4917 views Answered
  • হালখাতাঃ নববর্ষে নতুন হিসাব লেখার খাতাকে এককথায় হালখাতা বলে। ধন্যবাদ।
4917 views Answered

Next steps