এ্যালোভেরা কী ভাবে ব্যবহার করব?

আমি শুনেছি যে,শুধু এ্যালোভেরা নাকি মুখে ও চুলে ব্যবহার করা যায় না।এ্যালোভেরা মুখে ও চুলে কিভাবে ব্যবহার করব আর কতো মিনিট রাখবো?চন্দন মাটির সাথে কি এ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করতে পারবো?যদি ব্যবহার করা যায়,তবে কত মিনিট রাখব,প্লিজ হেল্প মি।
2984 views

2 Answers

aloe-vera.webp (46 kb)



facebookpinteresttwittere(১) শুষ্ক ত্বকের যত্নের কসমেটিক্স এ অ্যালোভেরা থাকে কারণ এটি ত্বককে সজীব করে যা আপনিও বাসায় করতে পারেন। ছুরি দিয়ে অ্যালোভেরার ভিতরের জেল বের করে  মুখের ত্বকে লাগালে ত্বক মসৃণ , উজ্জ্বল আর নরম হবে।

বয়সের বাড়ার সাথে আমাদের চামড়ায় ভাজ পড়ে  যা আপনি সহজেই রুখতে পারেন এই অ্যালোভেরা ব্যবহার করে কারণ এটি অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। এই জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর  ভিটামিন এ, বি, সি ও এ  উপাদান ত্বকের পুষ্টি যোগায়। রোদে পোড়া দাগ দূর করে ত্বকের আদ্রতা ঠিক রাখতে এটি ব্যবহার করা হয়। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল আর অর্ধেক লেবুর রস মিশিয়ে এই মাস্ক সান বার্ন হয়ে যাওয়া ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

অ্যালোভেরা দিয়ে ত্বকের মৃত কোষ দূর করার মাস্ক তৈরি করার জন্য আপনার লাগবে ১ চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল যা  ব্লেন্ড করে নিন।

এরপর এক চা চামচ ওটমিলের গুড়া আর ১/২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মাস্কটি মুখে আর গলায় লাগিয়ে ৩০ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলুন । সপ্তাহে ১ বার এটি ব্যবহার করুন।

অ্যালোভেরার প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল 


 একনে সারাতে আর নুতন কোষ জন্মাতে কার্যকর। অ্যালোভেরার জেল আইস কিউব ট্রেতে করে অ্যালোভেরার আইস কিউব তৈরি করে এই কিউব দিনে দু তিনবার আপনার একনেতে ঘষলে একনের সমস্যা কমে যাবে।

ত্বকের পাশাপাশি চুলের জন্য অ্যালোভেরা অনেক দরকারি। অ্যালোভেরার ব্যবহারে মাথার ত্বকের পি এইচ ঠিক থাকে আর খুশকিও দূর হয়। ২ঃ ১ অনুপাতে  অ্যালোভেরা জেল আর  ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে সারা রাত রেখে সকালে শ্যাম্পু  করতে হবে। চুল খুশকি মুক্ত থাকবে।

অতি অল্প খরচে বাজারে এই অ্যালোভেরা পাওয়া যায়। আপনার রূপচর্চার এই  ঘরোয়া উপাদানটি আপনাকে সতেজ, সুন্দর আর  উজ্জীবিত রাখবে।

2984 views Answered

জ্বি আপনি এলোভেরা চুলে ও ত্বকেও ব্যবহার করতে পারেন এতে চুল মজবুত হবে ও চুল উঠবে না খুসক হবে না। চুল জট লাগবে না।  ত্বক ফ্রেস করবে ত্বকের গর্ত পূরন করবে, ত্বকের রুক্ষতা ও খসখসে ভাব দূর করে। আপনি মুখে লাগিয়ে ৩০/৪০ মিনিট পর ধুয়ে ফেলবেন। হ্যা চন্দন মাটি সহ মিশিয়ে ভালো উপকার পাবেন।একই নিয়মে ব্যবহার করবেন।তবে চন্দন মাটি চুলে উপকার আসবে কিনা আমি জানি না। ধন্যবাদ। 

2984 views Answered

Related Questions

Next steps