1 Answers

কোনও ভাষা নেই, শিস দিয়ে কথা বলেন এই গ্রামের বাসিন্দারা, কোথায় জানেন এমন জায়গা


বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ নানা ভাষায় কথা বলেন। প্রান্তিক আদিবাসীরাও নিজেদের মধ্যে কথা বলে ভাষার আদান-প্রদান করেই। তবে এমন গ্রামও বিশ্বে রয়েছে যেখানে সকলে কথা বলেন শিস দিয়ে, পাখির মতো কিচির-মিচির করে। আজব মনে হলেও এমনটা সত্যি।

কোনও ভাষা নেই, শিস দিয়ে কথা বলেন এই গ্রামের বাসিন্দারা, কোথায় জানেন এমন জায়গা

image[আরও পড়ুন:বিশ্বের একমাত্র মহিলা পরিচালিত বাজার রয়েছে ভারতেই, পুরুষরা এখানে শুধুই ক্রেতা]

তুরস্কে গিরেসান প্রদেশে কানাকি জেলায় কুসকয় নামে এক গ্রামের মানুষরা পাখির মতো আওয়াজ করে নিজেদের ভাব ব্যক্ত করেন। সেগ্রামে কথা বলার কোনও ভাষা নেই। উত্তর তুরস্কের এই গ্রামের জ্ঞাপন ক্রিয়া ইতিমধ্যে ইউনেস্কোর হেরিটেড তালিকায় স্থান পেয়ে গিয়েছে। এই ভাবের আদান-প্রদানকে ইউনেস্কো বলছে 'বার্ড ল্যাঙ্গোয়েজ'। 

2774 views Answered

Related Questions

Next steps