2 Answers

যেইসব মৌল সমূহের সর্বশেষ শক্তিস্তর অষ্টক পূর্ণ বা দ্বিত্তক পূর্ণ থাকে সেইসব মৌলসমূহ কে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এদের সর্ববহিঃস্থ শক্তিস্তর প্রয়োজনীয়সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে যৌগ গঠনে করে না অর্থাৎ বন্ধন গঠনে বা রাসায়নিক বিক্রিয়ার প্রতি এগুলো সমূহ নিষ্ক্রিয় থাকে। নিয়নের ইলেকট্রন সংখ্যা হলো ১০।এর ইলেকট্রন বিন্যাস ২,৮।নিয়নের শেষ কক্ষপথে ৮ ইলেকট্রন থাকে যা কক্ষপথ পূরণ করে।এরফলে নিয়ন কোন মৌলের সাথে যৌগ গঠন করতে পারে না।তাই নিয়ন গ্যাস নিষ্ক্রিয়।

2985 views Answered

"নিয়ন" গ্যাসকে শূন্য গ্রুপের মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।  নিয়ন গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে...... (1) এই গ্যাসের সংকেত হলো "Ne". (2) এর পারমাণবিক সংখ্যা হলো 10. (3) ইলেক্ট্রন বিন্যাস হলো Ne(10)= 1s2, 2s2, 2p6. (4) পরমাণু সমূহের নিজ হতেই বহিঃস্তরে অষ্টক পূর্ন থাকে। (5) এই গ্যাস অন্যান্য মৌলের সাথে বিক্রিয়া করে না। (6)অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ প্রবণত মোটেই থাকে না কারণ কারণ ইলেকট্রন গ্রহণের জন্য নতুন অরবিটাল দরকার। একারণে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি শূন্য।

2985 views Answered

Next steps