1 Answers
এইচআইভি রোগীদের অতি প্রয়োজনীয় ওষুধ ‘নেভিরাপিন’। সচেতনতাকেই এর একমাত্র প্রতিরোধক বিবেচনা করা যেতে পারে।
এইডস’এ অক্রান্ত ব্যাক্তির পরিচর্যা
এইডস যেহেতু একটি মরণব্যাধি আবার একজন এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই অন্যকে সংক্রমিত করে না। তাই, এইডসে আক্রান্ত ব্যক্তিকে আমাদের সামজ থেকে যেন বিচ্ছিন্ন না করে তাকে স্বাভাবিক জীবন-যাপনে সাহায্য করতে হবে। যেমন-
- অক্রান্ত হওয়ার সাথে সাথেই সে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে না। তাই তাকে স্বাভাবিকভাবে কাজকর্ম করায় উৎসাহিত করতে হবে।
- এইডস আক্রান্ত ব্যক্তির সাথে আন্তরিকতাপূর্ণ ও সৌহার্দ্যমুলক আচরণ করতে হবে।
- তাদেরকে মানসিকভাবে হাসিখুশি রাখার চেষ্টা করতে হবে।
- তাদের প্রতি ভাল ব্যবহার করতে হবে এবং যত্নবান হতে হবে।
- এইচআইভি অক্রান্তদের তাদের দৈনন্দিন কাজকর্মে বঞ্চিত না করা।
- প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এইডস রোগের চিকিৎসা
এইডসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অনিবার্য এবং এর কোনো সঠিক চিকিৎসাও নেই। তবে কিছু কিছু ঔষধ আছে যা ARV (Anti Retroviral Drug) নামে পরিচিত, এগুলো এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে সাময়িকভাবে ভালো থাকতে সাহায্য করে। প্রথম গ্রুপ এর ঔষধের নাম Nucleoside reverse transcriptase inhibitors, যা HIV সংক্রমনকে কিছুটা বিলম্বিত করে। দ্বিতীয় গ্রুপ এর নাম Protease inhibitors যা HIV ভাইরাস replication এ বাধা দেয়। এদের যে কোন একটি গ্রুপ এর ঔষুধ একা শরীরে কার্যকর হয় না, তাই সম্বিলিতভাবে দুইগ্রুপের ঔষধ দেয়া হয়। যদিও এটি এইডস উপশম করেনা, তবে এইডস রোগীর মৃত্যু কিছুটা বিলম্বিত করতে পারে। এই চিকিৎসা অনেক ব্যয়বহুল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy