দশম শ্রেনীর পর থেকে পরবর্তি সকল শাখা ও শ্রেনীর নাম সমূহ ধারাবাহিক ভাবে বলুন?
1 Answers
দশম শ্রেণির পর আর্টস,সাইন্স বা কমার্স নিয়ে ইন্টার এ ভর্তি হবেন। ইন্টার এ দুই বছর পড়বেন। তারপর Higher Secondary Certificate বা HSC পরীক্ষা দিবেন। তারপর, ইন্টার এ যেই বিভাগ নিয়ে পড়েছেন সেই বিভাগের আন্ডারে অন্যান্য যেকোনো একটি বিষয়ে ভার্সিটিতে ৪ বছর পড়বেন। ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। মনে করুন ইন্টার এ সাইন্স নিয়ে পড়েছেন। তাহলে ভার্সিটিতে সাইন্স এর আওতায় যেকোনো একটি বিষয় নিয়ে বিএসসি B.Sc বা ব্যাচেলর অব সায়েন্স সম্পূর্ণ করবেন ৪ বছরে। যেমন আপনি ফিজিক্স নিয়ে B.Sc করতে পারেন। তারপর মাস্টার্স করবেন। যাকে M.Sc বলে। অর্থাৎ Master of Science. তারপর পড়ালেখা শেষ বলা চলে। পরে অবশ্য পিএইচডি বা P.hD করতে পারেন। P.hD অর্থ Doctor of Philosophy. M.Sc সম্পূর্ণ করার পর চাকরি করতে পারেন। BCS দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর সকল কথা লিখেও শেষ করা যাবেনা। আরও বিস্তারিত জানতে হলে গুগল করুন বা কারও সাথে আলাপ করুন যিনি অভিজ্ঞ। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy