হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণ?
1 Answers
ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। তবে আপনার স্ত্রী খুব মারাত্মক একটি ভুল করেছে। মাত্র দুইদিন ফেমিকন পিল খেয়ে জন্মনিয়ন্ত্রণ আনা সম্ভব না। আর যেহেতু দুইদিন খেয়েছে তার পর দুইদিন মিস করেছে খাওয়া তার পর আবার পিল খায়। অর্থাৎ ১২-১৩ তারিখ পিল খায় নি এতে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে কেনো না এই পিল হটাৎ করে খাওয়ার ৭ দিন পর সহবাসে লিপ্ত হতে হয়। বা সহবাসের দিন থেকে ফেমিকন পিল খেলেও ২১ দিনে নিয়মিত ভাবেই খেতে হবে।যেহেতু সহবাসের ৩ দিনের মাথায় দুইদিন পিল খায় নি এতে প্রেগন্যান্ট হতে পারে। নিশ্চিত হতে আপনি আগামী মাসিকের জন্য অপেক্ষা করুন।অর্থাৎ পরবর্তীতে মাসিক না হলে মাসিক বন্ধের ৩ সপ্তাহ পর প্রেগন্যন্সি টেস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। যেহেতু এখন মাসিক বন্ধের ১৪ দিন হলো তাই আরো ৭ দিন অপেক্ষা করে দেখুন এর মাঝে মাসিক না হলে প্রেগন্যন্সি টেস্ট করবেন।আর মাসিক হলে প্রেগন্যান্ট হবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। কিছু বলতে চাইলে মন্তব্য বা বার্তা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy