1 Answers

ভোরের সব স্বপ্ন-ই সত্যি হয়না এটা ঈমানের ব্যাপার। সাধারন মানুষকে আল্লাহর দেখানো স্বপ্ন ওহীর ৪০ ভাগের এক ভাগ। এই স্বপ্ন যেকোনো সময় দেখতে পারে এবং তা সর্বদা সত্য হবে।

আর এমন কোনো নির্দিষ্ট সময় নেই যে তখন স্বপ্ন দেখলেই সত্যি হয়।

স্বপ্ন তিন প্রকারঃ 

☞ প্রথমত সত্য স্বপ্ন, মহান আল্লাহর দেখানো স্বপ্ন।

☞ দ্বিতীয়ত শয়তানের দেখানো স্বপ্ন।

☞ তৃতীয়ত বান্দার মনের চিন্ত-ভাবনা। যা চিন্তা করে তাই স্বপ্নে দেখে।

শয়তান যে স্বপ্ন মানুষকে দেখায়, সেই স্বপ্নগুলি দেখে মানুষ ভীত হয়ে পড়ে।

আর কিছু কিছু স্বপ্ন আছে যাহা মহান স্রষ্টা আল্লাহ তায়লা নিজেই মানুষকে দেখান। আল্লাহর দেখানো স্বপ্নে মানুষ কখনই ভয় পায়না বরং স্বস্থি অনুভব করে।

স্বপ্ন সত্য না মিথ্যা তা বুঝতে কোরআনের জ্ঞানের কোন বিকল্প নেই। সত্য অনুধাবনের জ্ঞান যে পর্যন্ত উম্মচিত না হবে, সেই পর্যন্ত স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।

◄❖► ◄❖ আল্লাহ-ই ভাল জানেন। ❖► ◄❖► ▬▬▬▬▬▬▬ ◄❖► ▬▬▬▬▬▬▬


1710 views

Related Questions