2 Answers
শীতকালে এদেশে বেশি বিয়ে হওয়ার কারণঃ-
- এসময় স্কুল কলেজ বন্ধ বা পড়ার চাপ কম থাকে।
- শীতকালে পরিবেশ ঠাণ্ডা থাকে বিধায় মানুষের প্রচণ্ড ভিড়েও স্বাচ্ছন্দ্যে থাকা যায়।
- রাত বড় হওয়ায় বেশি বেশি ফুর্তি করা যায়।
- শীতকালে খাবার তুলনামূলক বেশি সময় ভালো থাকে।
- শীতের পরিবেশে সবসময় একটা সতেজ ভাব থাকে। কিন্তু গরমের দুপুরে সবকিছু নিস্তেজ হয়ে পড়ে।
- মেকআপ নষ্ট হয়ে চেহারা বিশ্রী হইবার ভয় থাকে না।
- চুটিয়ে হানিমুন করা যায়।
এছাড়া আরো কারণ আছে।
2843 views
Answered
শীতকালে বেশি বিয়ে হয় কারন এ সময় শাক সবজি মাছ মাংস প্রচুর পরিমানে পাওয়া যায় এবং অনেক ক্ষন পযন্ত খাবার ভালো থাকে। শীতকালে ঝড়,বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট ভালো থাকে এবং এ সময় কৃষকরা নতুন ধান পাট বিক্রি করে তাদের কাছে টাকা পয়সা থাকে এ সময় তাই অন্যন সময়ের তুলনায় শীতকালে বেশি বিয়ে হয়।
2843 views
Answered