আজ প্রেগ্ন্যাসির টেস্ট করলাম পজিটিভ আসছে।যাদের থাইরয়েড সমস্যা, তাদের কি প্রেগন্যান্সিতেও ওষুধ খেতে হয়?

আজ প্রেগ্ন্যাসির টেস্ট করলাম পজিটিভ আসছে।যাদের থাইরয়েড সমস্যা, তাদের কি প্রেগন্যান্সিতেও ওষুধ খেতে হয়?
2553 views

1 Answers

গর্ভাবস্থায় থাইরয়েডে সমস্যা মেয়েদের একটি গুরুত্বপূর্ন বা পরিচিত সমস্যা। গর্ভাবস্থায় থাইরয়েড হরমোন নিঃসরন কম বা বেশী হলে সন্তানের এবং মা উভয়ের উপর তা প্রভাব ফেলতে পারে। থাইরয়েডের লেবেল বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হয়। গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহ পর্যন্ত ভ্রুনের বৃদ্ধি নির্ভর করে মায়ের থাইরয়েড হরমোনের উপর। এই হরমোন গর্ভের শিশুর মস্তিষ্ক গঠনে খুবই গুরুত্বপূর্ন। তাই গর্ভাবস্থার শুরুতেই নির্ণয় করা উচিত যে থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কিনা। হ্যা থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে গর্ভাবস্থায় ওষুধ খেতে হয়। হাইপো এবং হাইপার দুই ক্ষেএেই ওষুধ সেবনের মাধ্যমে হরমোনের ভারসাম্য ঠিক রাখা যায়। সমস্যা থাকলে গাইনি ডাক্তার দেখাবেন। আপনি নিয়মিত লাল মাংশ,দেশী মুরগীর ডিম,কলা,মাছ,মিষ্টিকুমড়ার বীজ খান।

2553 views Answered

Related Questions

Next steps