আমার শাশুড়ি বলেন, পান্তাভাতের পানি খেলে লিকোরিয়া ভালো হয়। এটা কি সত্য?
2815 views

2 Answers

লিকোরিয়া বা সাদাস্রাব হলো মেয়েদের একটি অস্বস্তিকর সমস্যা এবং এতে শরীরের হাড় দুর্বল হয়,খাবারে অরুচি দেখা দেয়। সাধারনত যোনি ইনফেকশন,ইমার্জেন্সি পিলের পার্শপ্রতিক্রিয়া  কারনে লিকোরিয়া হয়ে থাকে। পান্তাভাতের পানি খেলে এটা ভালো হয় সম্পূর্ন ভূল ধারনা। এর জন্য গাইনি ডাক্তার রা সাধারনত এন্টিফাঙ্গাল ওষুধ দেয় এবং তা সাময়িক সময়ের জন্য ভালো হয়ে যায়। আপনি নিয়মিত যোনি এবং যোনির আশেপাশে গরম পানি দিয়ে পরিষ্কার করবেন এবং সহবাসের পরে যোনি গরমপানি দিয়ে পরিষ্কার করবেন। ভেজা সেঁতসেঁত পেন্টি পরাধান করবেন না। নিয়মিত ২ টা কলা খান উপকার পাবেন আশাকরি। হামদর্দ ডাক্তার এর পরামর্শে হামদর্দের ক্যালরিপ ট্যাবলেট দুবেলা টানা একমাস খাবেন।

2815 views
সাদা স্রাব হতে পারে যোনিতে ছত্রাক ইনফেকশন পান্তাভাত এর পানি খেয়ে সাদা স্রাব বা লিকোরিয়া ভালো হলে তাহলে মানুষ চিকিৎসা করতো না। আপু এটা আপনার ভুল ধারনে এটা মূলত আগের মানুষদের কুসংস্কার মাত্র আর হ্যা পানি পান করবেন বেশি করে আর       প্রতিদিন কিছু নিয়ম মেনে চলবেন 
  • আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি  পরিস্কার করবেন (সকাল ও রাতে)
  • রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
  •  ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। 
  • আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
  • দই খান,  সহবাসের পর যোনি পরিস্কার করবেন হালকা  গরম পানি দিয়ে 
  • সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না।
  • ওজন কমান।
  •   যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
  • মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
  •  নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে ।আর অতিরিক্ত  সাদা স্রাব গেলে শরীর শুকিয়ে যায় চোখ ও গাল  বসে যায় মুখ ফ্যাকাসে হয়ে যায়, খাবারে অরুচি লাগে,মাসিক ঠিক মত হয় না, সবার সাথে মিশতে ইচ্ছে করে না, ইত্যাদি কিছু মানুসিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই প্লিজ  এসবে কান না দিয়ে চিকিৎসা নিন।
আপু একটা কথা মনে রাখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাসিকে ঝামেলা,সাদা স্রাব,অনিয়মিত মাসিক, কালো মাসিকের রক্ত বিভিন্য রকমের গোপন সংক্রান্ত সমস্যা গুলো কখনোই অবহেলা করা উচিৎ নয়।  তাই যত সম্ভব চিকিৎসা ও সেবা নিন সুস্থ্য থাকুন।
আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।
ধন্যবাদ। 
2815 views

Related Questions