মন্তব্যে নিজের প্রশ্নের উত্তর নিজে দেওয়া যাবে কী?
আপনারা জানেন আমি মোলিক এবং কপিকৃত ধাঁধা ছন্দ মিলিয়ে জিজ্ঞেস করে থাকি এখন কথা হলো আমার অনেক ধাঁধাগুলোর উত্তর এখনও আসেনি তাহলে আমি কী আমার অনুত্তোরিত ধাঁধাগুলোর উত্তর মন্তব্যে দিতে পারবো? যদি দিতে পারি তাহলে ধাঁধা জিজ্ঞাসার কতদিন পরে অনত্তোরিত ধাঁধার উত্তর মন্তব্যে দিতে পারব?
2538 views
1 Answers
এরকম না করাই ভাল হবে। কারণ এরকম করলে রীতিমত একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। ধরেন, আপনাকে এরকম কার্যক্রম করার পার্মিশন দেওয়া হল। এই পারমিশন শুধু আপনার কাছেই সীমাবদ্ধ থাকবে না, সবার জন্যই এলাও হয়ে যাবে। তাছাড়া আইকিউ/ধাঁধা জাতীয় প্রশ্নের উত্তরগুলো একটু চিন্তাভাবনা করে দিতে হয়। যার কারণে যারা এই প্রশ্নের উত্তর দিতে আসে তারা অনেক কিছুই ভাবেন। ফলে ওনাদের চিন্তা শক্তি, সৃজনশক্তি অনেক গুণে বেড়ে যাবে। যা সবার জন্যই পজিটিভ পজিশন। সুতরাং, আপনার যেহেতু উত্তরটা জানাই আছে তাই আপনার নিজে সেখানে উত্তরটা দেয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, এই জাতীয় প্রশ্নে নিজের উত্তর নিজে না দিয়ে বরং অন্যকে ভাবার সুযোগ করে দিন। ধন্যবাদ।
2538 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy