1 Answers
সালাতের আরকান -
নামাজের ভিতরে সাতটি ফরজ আছে । এগুলোকে নামাজের আরকান বলে ।
1. তাকবিরে তাহরিমা:আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করা ।
2. দাড়িয়ে নামাজ আদায় করা । দাড়াতে অক্ষম হলে বসে এবং বসতে সক্ষম না হলে শয়ানাবস্থায় ইশারায় নামাজ আদায় করতে হবে ।
3. সূরা বা আয়াত তিলাওয়াত করা ।
4. রুকু করা ।
5. সিজদাহ্ করা ।
6. শেষ বৈঠক : যে বৈঠকের মধ্যে তাশাহ্হুদ,দরুদ ও দোয়া মাসূরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা হয়, তাকেই শেষ বৈঠক বলে ।
7. সালামের মাধ্যমে নামাজ শেষ করা ।
(সূত্র : 6 ষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই । পৃষ্ঠা 31)
2889 views
Answered