1 Answers

      ইয়া বারিʼউ নামের ফযিলত  ----



১।প্রতি জুমার নামাজের পরে একশত বার করে এ নামটি যিকির করলে মৃত্যুর পরে আল্লাহ পাক তার কবর তার কবর হতে বেহেশতের রিয়াজুল কুদুম নামক এক পরম শান্তিময় স্থানে তুলে নিবেন ।

২।প্রতিদিন নিয়মিত সাতবার করে এই নামটি যিকির করলে তার কবরের আযাব মাফ হয়ে যাবে ।

৩। চিকিৎসক রোগ নির্ণয়ে নির্ভুলতা এবং চিকিৎসার দ্বারা সফলতা সফলতা অর্জন করার জন্য নিয়মিতভাবে নিচের আমল করতে হবে । 

সূর্য ডুবে যাওয়ার পর পাক পবিত্র হয়ে প্রথমে নিচের আমর করবে । প্রথমে এগারো বার ইয়া বারিʼউ নামটি পাঠ করবে । তারপর "আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিনিল ফাতিহি লিমা আগ্বলাকা আবিল খাতিমি লিমা সাবাকা বাছিরাল হাক্বি বিল হাক্বি,ওয়াল হাদী ইলা ছিরাতিম মুস্তাকীম, ওলা আলা আলিহী ওয়া আছহাবীহি হাক্বা ক্বাদরিহী মিক্বদারিহিল আযীম " পাঠ করতে হবে । 


(সূত্র‌‍‌‌‍‌‍:নূরাণী বার চান্দের ফযিলত আʼমাল ও ঘটনাবলী । সোলেমানিয়া প্রকাশনী । পৃষ্ঠা : ২৩০)

2575 views

Related Questions