3 Answers

প্রমথ চৌধুরী ৭ ই আগস্ট ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন।তাঁর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে।তার শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ।তিনি ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এম.এ. ডিগ্রী লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান।বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।তাঁর সম্পাদিত 'সবুজ পত্র' বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে।বস্তত তাঁরই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়।তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: বীরবলের হালখাতা,রায়তের কথা,চার ইয়ারি কথা,আহুতি,প্রবন্ধ সংগ্রহ,নীললোহিত,সনেট পঞ্চাশৎ,পদচারণ ইত্যাদি।প্রমথ চৌধুরী ২রা সেপ্টেম্বর ১৯৪৬ সালে কলকাতায় পরলোকগমন করেন।

2889 views Answered

প্রমথ চৌধুরীর জীবণী image  

2889 views Answered

প্রমথ চৌধুরী (ইংরেজিPramathanath Chowdhury; জন্মঃ ৭ আগস্ট ১৮৬৮; মৃত্যুঃ সেপ্টেম্বর ২, ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন এবং তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক।

প্রমথ চৌধুরী
Pramatha chaudhuri.jpg
জন্ম প্রমথনাথ চৌধুরী
৭ আগস্ট ১৮৬৮
যশোর, ব্রিটিশ ভারত
মৃত্যু ২ সেপ্টেম্বর ১৯৪৬(বয়স ৭৮)
কলকাতা, ব্রিটিশ ভারত
ছদ্মনাম বীরবল
পেশা অধ্যাপক, কবি, প্রাবন্ধিক, লেখক
সময়কাল বাংলা রেনেসাঁ
2889 views Answered

Related Questions

Next steps