এই জীবন রেখে কি করবো?

আমি যেখানে যায় সেই খানে ঠকে যায় লজ্জিত হয় আমি  খুবী বোকা বুদ্ধি নায় কি করবো কত মানুষে  কত কথা বলে কি করবো এই কষ্ট গুলো নিয়ে কিভাবে বাঁচবো আমি চালাক বুদ্ধিমান হতে চাই কিভাবে হবো                   
2874 views

4 Answers

আপনি নিজেকে সবসময় জ্ঞানী ভাবুন।লোকে যতই বোকা বলুক ভাববেন তাদের কথাভুল।পাছে লোকে কিছু বলবেই।আর মৃত্যু কোনো কিছুর সমাধা না

2874 views Answered

আপনি কথা বলার সময় ভেবে কথা বলুন এবং কথার দিকে মনোযোগ দিন যে কি বলছেন। সব কাজ একবার ভেবে করার চেষ্টা করবেন এবং দরদাম করার সময় ভেবে করবেন। চোখের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন এবং মানুষের কথায় কান দিবেন না। বুদ্ধি আল্লাহর দান তাই প্রতিদিন পড়ুন "রব্বি জিদনি ইলমা"। তার পাশাপাশি নিয়মিত দাবা খেলতে পারেন। আত্মহত্যা করা সবচেয়ে বড়ো বোকামি হবে।

2874 views Answered

আপনি একটু বোকা তাই মানুষ আপনার সাথে ঠাট্টা করে, এবং এতে তারা মজা পায় কিন্তু এটা তাদের একদম ঠিক নয়, কারন আল্লাহ একেক জনকে একেক রকম ভাবে সৃষ্টি করে থাকে, আল্লাহ প্রত্যেক মানুষকে একেক টা গুনদিয়ে সৃষ্টি করেছেন, আপনারও কোন না কোন গুন আছে, তাই কেউ কিছু বললে নিজেকে সাহসী করুন কেউ অন্যায় কিছু বললে প্রতিবাদ করুন, আর একটা কথা, মৃত্যু সমাধান নয়, বরং তা কাপুরুষের কাজ, আর আত্নহত্যা করা মহাপাপ, আল্লাহ বলেন,,,, সূরা আর আল্লাহ্‌র রাস্তায় খরচ করো, আর তোমাদের নিজহাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলো না, বরং ভালো করো, নিঃসন্দেহ আল্লাহ্ মঙ্গলকারীদের ভালোবাসেন। (আল বাকারা আয়াত: ১৯৫) সুতরাং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি হয়ে বেচে থাকুন,,,,,

2874 views Answered
প্রতিটি ব্যাক্তির কিছু না কিছু নিজস্ব প্রতিভা রয়েছে। সুতরাং, আপনারও বুদ্ধিমত্তা ও প্রতিভা রয়েছ। কিন্তু সঠিক চর্চার অভাবে আমরা আমাদের বুদ্ধি সঠিক ভাবে ব্যবহার করতে পারি না। আপনি নিজেকে সঠিক ভাবে পরিপূর্ণ করতে পারেন তাহলে আপনি বুদ্ধিমান হয়ে উঠতে পারবেন।
আপনি যদি নিজেকে বোকা ভাবে ভাবে তাহলে বোকা হয়ে থাকবেন। সুতরাং, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। এছাড়া নিচের টিপস গুলো ফলো করুন।
  • আপনি নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম শুধু যে ওজন কমায় তা নয়, ব্যায়াম মস্তিস্কের স্নায়ুগুলোকে সক্রিয় রাখে, মস্তিস্কে রক্ত চলাচল নিশ্চিত করে এবং প্রাণবন্ত রাখে।
  • মাছের তেল, গমের জিনিস, সামুদ্রিক মাছ বুদ্ধি বাড়াতে সাহায্য করে। বাদাম নিয়মিত খেতে পারেন। স্মৃতিশক্তি বৃদ্ধি ও বুদ্ধিমত্তা বৃদ্ধিতে উপকারী৷
  • মস্তিস্ক সচল রাখার ক্ষেত্রে বই পড়ার বিকল্প নেই। যত পড়বেন ততই ব্রেন কার্যক্ষম হবে। তাই বেশিবেশি বই পড়ুন।
  • নিজের চিন্তাশক্তিকে বাড়াতে শিখুন।
  • যেকোনো পরিস্থিতি থেকে নিজেকে বার করতে জানতে শিখুন।
  • পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন।
  • আপনি puzzle গেমগুলি খেলতে পারেন। নিয়মিত করে খেলুন। এভাবে নিয়মিত সবকিছু চর্চা করুন।

যারা আপনাকে বোকা বলে তাদেরকে আপনি এথেকে বারণ করতে পারবেন না। আপনি তাদের সাথে বন্ধুত্ব ও সৌজন্যমূলক আচরণ করুন। তারা যদি আপনি আপনাকে অপমান করে আপনি থেমে থাকবেন না। মজা ভেবে নিয়ে তাদের সাথে কথা বলুন। তাদের সমস্যায় আপনি তাদের সহায়তা করুন। আপনাকে বোকা বলবে না।
যারা আপনাকে বোকা বলে আপনি তাকে বলতে পারেন, "একজন ব্যাক্তি যে ব্যাক্তিকেই বোকা বলে সম্বোধন করে সে নিজেই একজন বোকা। " একথা দিয়ে আপনি তাদের অনেকটা শায়েস্তা করতে পারবেন।
বুদ্ধিমান ব্যাক্তির সঙ্গে থাকুন। লক্ষ্য করবেন, একজন জ্ঞানী ব্যাক্তিকেই অনেক সময় বুদ্ধিমান বলা হয়। কারণ একজন বুদ্ধিমান ব্যাক্তি সঠিক ভাবে নিজের জ্ঞানের আলোকে বলতে পারেন, কী করলে ভালো হবে। তাই নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন। আশা এগুলো ফলো করে উপকার পাবেন।
2874 views Answered

Related Questions

Next steps