আমার বয়স আঠারো বছর। কিন্তু আমাকে দেখতে 25-26 বছরের ছেলের মতো লাগে। এটির কোন ব্যাখ্যা আছে?
1 Answers
আপনাকে কি প্রকৃত বয়সের তুলনায় বেশি বুড়ো দেখায়? আয়নায় যদি নিজেকে দেখে চিনতে কষ্ট হয়, তাহলে প্রতিদিনের রুটিনটা এখনই মূল্যায়ন করা উচিত। আপনি কী খান, কীভাবে ঘুমান, সেসব বিষয়ও আপনাকে নতুন করে ভেবে দেখতে হবে। এগুলো সঠিকভাবে না হলে আপনার কাঙ্ক্ষিত আয়ুও কিন্তু কমে যেতে পারে! বিশেষজ্ঞরা গবেষণায় জেনেছেন, প্রতিদিন যে অভ্যাসগুলো আপনাকে আরো বেশি বয়স্ক করে তুলবে চলুন সেগুলো জেন নেই। অনেকের ধারণা প্রতিদিন নানা ধরনের কাজ করা ভালো। আসলে ব্যাপারটা উল্টো। প্রতিদিন যদি কাজের চাপ লেগেই থাকে, তাহলে তা মানসিক ও শরীরিক চাপ তৈরি করে। আর তা আপনার চেহারা ও শরীরের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে বয়স বাড়িয়ে দেয়। কয়েক ধরণের গবেষণায় দেখা গেছে ক্রনিক স্ট্রেস শরীরের কোষগুলো নষ্ট করে দেয়। তাই ডাক্তাররা বলছেন, প্রতিদিন একটি কাজের উপরই বেশি জোর দেয়া উচিত। সেটি ভালোভাবে শেষ হলে পরের কাজ শুরু করুন। মিষ্টি বা মিষ্টান্ন যদি সব সময় খাওয়ার অভ্যাস থাকে তাহলে ওজন যেমন বাড়তে পারে, তেমনি চেহারায় বয়সের ছাপ পড়তে পারে। চিনি আপনার দেহে গ্লাইকেশন প্রক্রিয়ায় বাধা দিয়ে দেহ ও চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিতে পারে। এতে করে মুখে বয়সের ছাপ, চোখের নিচে কালো দাগ এসব দেখা দেয়। তাই তারুণ্য ধরে রাখতে চাইলে মিষ্টি, চিনি জাতীয় খাবার বর্জন করুন। প্রতি রাতেই কি আপনি ৫ ঘণ্টার কম ঘুমাচ্ছেন? এতে চোখের নিচে যেমন কালো ছাপ পড়বে, তেমনি আপনার আয়ুও কমে যাবে। তাই ডাক্তাররা রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুমের পরামর্শ দেন। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন পরিচালিত ২৫ ও তার চেয়ে বেশি বয়সী ১১ হাজার অস্ট্রেলিয়ান যুবকের উপর এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ১ ঘণ্টা টিভি দেখেছে, তাদের আয়ু ২২ মিনিট করে কমেছে। আমরা যারা দিনে গড়ে ৬ ঘণ্টা টিভি দেখি, তাদের আয়ু কমে যাচ্ছে ৫ বছর। মূলত এক জায়গায় কয়েক ঘণ্টা বসে থাকার ফলে শরীরে চিনির পরিমাণ বেড়ে গিয়ে নানা রোগ দেখা দেয়। তাই টিভি দেখা বা অফিসে কাজ করার সময় এক জায়গায় দীর্ঘক্ষণ বসে না থেকে প্রতি ৩০ মিনিট পর একটু হাঁটার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যারা দিনের বেশির ভাগ কর্মহীন সময় কাটান, তারা কিডনি, কার্ডিওভাস্কুলার রোগ, ক্যানসার, ওজন বাড়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। তাই, প্রতিদিন ব্যায়াম করা জরুরি। গবেষণায় দেখা গেছে সপ্তাহে যারা ১৫০ মিনিট বা তার চেয়ে বেশি সময় ব্যায়াম করেন, তাদের আয়ু ১০-১৩ বছর বেড়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy