2 Answers

হাদীসে প্যান বা কমোড ব্যবহার সম্পর্কে কিছু বলা নাই তবে বলা হয়েছে নির্দিষ্ট কোন জায়গায় মল ত্যাগের ব্যপারে বলা হয়েছে। এই কারণে বলা যায় যেখানেই মল ত্যাগ করা হোক যদি শরীর বা কাপড় নাপাক না হয় তবেই সেটা গ্রহণ যোগ্য হবে।

2972 views Answered

টয়লেট করার জন্য প্যান শরীয়তসম্মত। কমোড শরীয়তসম্মত নয়। কেননা, দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, যে লোক তোমাদেরকে বলে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে পেশাব করেছেন, তার কথা তোমরা বিশ্বাস কর না। তিনি সব সময় বসেই পেশাব করতেন। প্রয়োজন ছাড়া ফ্যাশন স্বরূপ বাথরুমে হাই কমোড বানানো মাকরুহে তাহরীমি ৷ তবে প্রয়োজনে হাই কমোড বানানো জায়েয ৷ যেমন কারো জন্য বসে পেশাব পায়খানা কষ্টকর হলে তাহলে তার জন্য হাই কোমড বানানো ও হাই কমোডে এস্তেঞ্জা করা বৈধ৷ তাই প্রয়োজন ছাড়া হাই কমোড না বানানো উচিত। আর বসে পেশাব পায়খানা করতে পারে এমন ব্যক্তির জন্য হাই কমোডে এস্তেঞ্জা করাও মাকরুহে তাহরীমি৷ তবে যদি হাই কমোড ছাড়া আর কোন বাথরুম না থাকে, তাহলে হাই কমোডে এস্তেঞ্জা করতে পারবে। (তিরমিযি শরীফ, হাদীসঃ ১২; ইবনু মাজাহঃ ৩০৭, রদ্দুল মুহতারঃ ১/৩১; ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ ১/৫০; জাদিদ ফিক্বহী মাসায়েলঃ ১/৫৭)৷

2972 views Answered

Next steps