2 Answers
রাস্তাঘাটে হাটা-হাটির সময় মনে মনে কুরআন তিলাওয়াত করা জায়েজ আছে। তবে পবিত্র অবস্থায় কোরআন তিলাওয়াত করতে হবে। অপবিত্র ব্যক্তি বা যার উপর গোসল ফরজ, সে পবিত্রতা অর্জন ব্যতীত কুরআন পাঠ করবে না। সম্ভব হলে পানি দ্বারা পবিত্রতা অর্জন করবে অন্যথায় তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করবে। তবে গোসল ব্যতীত আল্লাহর যিকির করতে পারবে এবং কুরআনে আছে এমন দোয়া পাঠ করতে পারবে, কিন্তু কুরআন পাঠের নিয়তে নয়। হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ করেছেনঃ হায়েজা এবং গোসল ওয়াজিব হওয়া ব্যক্তি কুরআন তিলাওয়াত করবে না। (সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং ১৫৩৫, সুনানে তিরমিজী, হাদীস নং ১৩১, সুনানে দারা কুতনী, হাদীস নং ১৯০০, মুসনাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ১০৯৮)।
3014 views
Answered
-
জ্বি,অবশ্যই জায়েয আছে।শুধু মনে মনে হয় পারলে জোড়ে জোড়েও পড়তে পারেন কোন সমস্যা নাই।জিকিরের ৫ টি অর্থের মধ্য প্রথম অর্থই হলো,"কুরআন"। আর আল্লাহ বলেন"ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশ কুরুলি ওলা তাকফুরুন" অর্থ-তোমরা আমাকে স্বরণ করো,আমি তোমাকে স্বরণ করবো।
3014 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy