বিশেষ সদস্য?
2 Answers
কাউকে বিশেষ সদস্য করার অধিকার শুধুমাত্র সমন্বয়ক ও প্রশাসকের নিকট বিদ্যমান। উনারা যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকে বিশেষজ্ঞ পদ প্রদান করবেন। আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। সকল যোগ্য ব্যাক্তিদের ধীরে ধীরে পদ দেওয়া হবে ইনশাআল্লাহ।
বিস্ময়ে সকল সদস্যের মতামতকে অতিব গুরুত্বের সাথে গ্রহণ করা হয়। কিন্তু একটি ক্ষেত্রে কোন সাধারণ সদস্যের মতামত কাজে আসে না। আর তা হলো উমুক সদস্যকে বিশেষজ্ঞ করা হোক বা করতে হবে। এই মতামত বা সুপারিশ কোন ক্রমেই গ্রহণ করা হয় না। কেননা, আমরা যা জানি একজন সাধারণ সদস্য তা জানে না। বিস্ময়ে বিশৃংখলা সৃষ্টি করা কারো পক্ষেই উচিত নয়। এখানে কমিউনিটির শৃঙ্খলার জন্য সকল সদস্যকেই কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। সকল সদস্য যাতে বিস্ময় অ্যানসারস কমিউনিটিকে সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধ করতে পারেন। সে সাহায্য করাই নিয়মকানুনগুলোর মূল উদ্দেশ্য। বিস্ময় অ্যানসারস কমিউনিটি আশা করে, এখানকার প্রতিটি সদস্য নিজেদের সততা, শালীনতা ও সম্মানবোধ বজায় রেখে নিয়মকানুনগুলো যথাযথভাবে মেনে চলবেন। কোন সদস্য কমিউনিটির নিয়মকানুনগুলো অমান্য করলে, তার বিরুদ্ধে কমিউনিটির প্রশাসন বোর্ড এক বা একাধিক ব্যবস্থা নিতে পারেন। এমনকি কোন রকম সতর্কীকরণ নোটিশ ছাড়া তার সদস্যপদ চিরদিনের জন্য বাতিলও করে দিতে পারেন। আর হ্যাঁ, বিস্ময়ে বিশেষ সদস্যের সংখ্যা আরো বাড়ানো হবে এজন্য আপনার সিলেক্ট করা সদস্য "Rihan Afreen" এবং "সাম্যবাদী লেখক" কে বিশেষজ্ঞ হওয়ার জন্য নিজেদের আরো প্রমাণ করতে হবে। তারা তাদের ভাল কার্যক্রম করে আমাদের নযরে আসলেই বিশেষজ্ঞ করা হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy