পিঁয়াজ কাটলে চোখ থেকে পানি পড়ে কেন?

পরিষ্কার ব্যাখ্যা চাই।
2583 views

3 Answers

পেঁয়াজে সালফার ডাই অক্সাইড (SO₂)থাকে, যা গ্যাসীয়। যা চোখের পানির সাথে যুক্ত হয়ে সালফিউরাস এসিড উৎপন্ন হয়।  SO₂ + H₂O → H₂SO₃ এ সালফিউরাস এসিডের কারণে চোখ জ্বালা করে ও চোখ দিয়ে পানি পড়ে।

2583 views Answered

পেঁয়াজে বিদ্যমান অ্যামিনো এসিডের সালফোক্সাইড যৌগ পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ থেকে নিঃসৃত অ্যালিনেজ নামক এনজাইম দ্বারা উদ্বায়ী সালফোনিক এসিড তৈরী করে।আর এটা চোখের পানির সাথে বিক্রিয়া করে মৃদু সালফিউরিক এসিড উৎপন্ন করে,যার প্রভাবে চোখে পানি আসে।

2583 views Answered

পেঁয়াজ কাটার সময় আমরা আসলে তার অসংখ্য কোষকেই কাটি। ফলে কোষের ভেতরে থাকা পদার্থগুলো মুক্ত হয়ে যায়। কোষে থাকা অ্যামিনো এসিড সালফোক্সাইড তখন তৈরী করে সালফেনিক এসিড। কোষের ভেতরে থাকা বিভিন্ন এনজাইম সালফেনিক এসিডের সাথে বিক্রিয়া করে তৈরী করে Propanethiol S-oxide নামক সালফারের একটি উদ্বায়ী যৌগ। এই Propanethiol S-oxide বাতাসে ভেসে চলে আসে আমাদের চোখের কাছে। পরে তা চোখের জলীয় অংশের সাথে বিক্রিয়া করে তৈরী করে সালফিউরিক এসিড। আর এই এসিডের কারণেই আমাদের চোখে জ্বলাপোড়ার অনুভুতিটুকু আসে। তখন চোখের ভেতরে থাকা এসিডকে দূর করে দিতেই মূলত চোখ থেকে পানি বের হয়।

2583 views Answered

Related Questions

Next steps