3 Answers

পৃথিবীর শক্ত আবণের সবচেয়ে উপরের স্তরকে মাটি বলে।মাটি হল নানারকম জৈব ও অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ।

3308 views Answered
  • মাটি : জৈব পদার্থ, খনিজ প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা মিশ্রণ। ভূপৃষ্ঠের উপরিতল যা ভেদ করে উদ্ভিদ অঙ্কুরিত হয়, তাকে মৃত্তিকা বা মাটি বলে। মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না। ভূ-ত্বক, জলস্তর, বায়ুস্তর এবং জৈবস্তরের মিথস্ক্রিয়ার মাধ্যমে পাথর থেকে মাটি তৈরি হয়। শুকনো গুঁড়ো মাটিকে সাধারণভাবে ধুলা বলা হয়। মাটিতে খনিজ এবং জৈব পদার্থের মিশ্রণ রয়েছে। এর উপাদানগুলো কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় মাটিতে বিদ্যমান। মাটির কণাগুলো আলগাভাবে যুক্ত ফলে এর মধ্যে বাতাস ও জল চলাচলের যথেষ্ট জায়গা রয়েছে। এজন্য মাটিকে বিজ্ঞানীরা ত্রি-দশা পদার্থ (Three state system) বলে অভিহিত করেন। অধিকাংশ এলাকার মাটির ঘনত্ব ১ থেকে ২ গ্রাম/ঘন সে.মি.। পৃথিবীর উপরিভাগের অধিকাংশ মাটিই টারশিয়ারি যুগের পরে গঠিত হয়েছে। আর কোনো স্থানেই প্লেস্টোসিন যুগের পুরানো মাটি নেই। মাটি প্রধানত ৪ টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত। এগুলো হলোঃ
  1. খনিজ পদার্থ - ৪৫%।
  2. জৈব পদার্থ - ৫%।
  3. বায়ু - ২৫ %।
  4. পানি - ২৫%।
3308 views Answered

যেহেতু এটি কৃষি বিভাগের প্রশ্ন এর উত্তর:ভূ পৃষ্টের উপরিভাগে যতদূর পর্যন্ত লাঙলের ফলা প্রবেশ করে মাটি ঝুরঝুরো করতে পারে তাই মাটি।অথবা ভূ পৃষ্টের উপরিভাগ থেকে ১২-১৩ ইঞ্চি গভির পর্যন্ত যেখানে কৃষি কাজ করা সম্ভব তাই মাটি।

3308 views Answered

Related Questions

Next steps