1 Answers
-
কৃষি বিজ্ঞানী একজন ব্যক্তি, যিনি পদ্ধতিগতভাবে কৃষি বিষয়ে সম্পৃক্ত থেকে জ্ঞানরাজ্যে বিচরণ করেন। তিনি কৃষি সম্পর্কে বোঝার চেষ্টা করেন কিংবা কৃষির সাথে সংশ্লিষ্ট থেকে নিজেকে জ্ঞানরাজ্যে সম্পৃক্ত রাখেন। যিনি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনপূর্বক কৃষি কাজে অগ্রসর হোন, তিনি কৃষি বিজ্ঞানী বা কৃষি বৈজ্ঞানিক হিসেবে চিহ্নিত হয়ে থাকেন। ব্যক্তি হিসেবে তিনি কৃষি বিজ্ঞানের এক বা একাধিক শাখায় অভিজ্ঞ হতে পারেন। একজন কৃষি বিজ্ঞানী কৃষি বিষয়ক নির্দিষ্ট কোনো কিছু পর্যবেক্ষণ করেন, প্রশ্ন করেন এবং ব্যাপক-বিস্তৃত পটভূমিতে গবেষণা কর্মের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন। কৃষি বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যথাযথ জ্ঞান আহরণপূর্বক কৃষি ও কৃষকের উন্নতি করেন এবং কৃষির নানা বিষয় ও গবেষণালব্ধ সত্য আবিষ্কারের চেষ্টা করেন। ধন্যবাদ।
3545 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy