1 Answers
-
বিসর্গঃ সংস্কৃতে বিসর্গ শব্দের অর্থ নির্গমন বা বিসর্জন। সংস্কৃত ধ্বনিতত্ত্ব অনুযায়ী বিসর্গ (বা পূর্বের কিছু ব্যকরণবিদদের ভাষ্যে "বিসর্জনীয়") একটি ধ্বনির নাম। এই ধ্বনিটি অঘোষ কণ্ঠনালীয় ঊষ্মধ্বনি ("হ্", /h/)। এটি বিভিন্ন সংস্কৃত-প্রভাবিত ভাষা বা ব্রাহ্মী-উদ্ভূত লিপিতে বৈশিষ্ট্যসূচক বা ধ্বনিনির্দেশক চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।
-
বাংলার বৈশিষ্ট্যসূচক চিহ্নঃ
-
অনুস্বার( ং )
-
বিসর্গ( ঃ )
-
চন্দ্রবিন্দু( ঁ )
-
হসন্ত( ্ )।
-
লিপি/ভাষা চিহ্নঃ
-
দেবনাগরী ः
-
বাংলা লিপি ঃ
-
বর্মী লিপি ◌း
-
বাচন অন্তে বিসর্গ ঘোষ দন্তমূলীয় কম্পনজাতধ্বনি ("র্", /r/) ও অঘোষ দন্তমূলীয় ঊষ্মধ্বনির ("স্", /s/) সহধ্বনি। সংস্কৃত ধ্বনির গতানুগতিক ধারায় বিসর্গ এবং অনুস্বার স্বরবর্ণ ও স্পর্শ ব্যঞ্জনবর্ণের-এর মাঝে আসে।
- ধরণঃ বিসর্গ মূলত কোলন (:) চিহ্নের সাদৃশ্য - দেবনাগরীতে বিন্দু (.) এবং বাংলা লিপিতে শুন্য (o) দিয়ে ফুটকিগুলো দেয়া হয়। সংস্কৃত ধ্বনিতত্ত্ব অনুযায়ী বিসর্গের দুটি সহধ্বনি আছে: "জিহ্বামূলীয়" (কন্ঠ্য বিসর্গ) এবং "উপধ্মানীয়" (উষ্ম বিসর্গ)। প্রথমটি "ক", "খ"-এর আগে এবং দ্বিতীয়টি "প", "ফ"-এর আগে উচ্চারিত হয়।
- উদাহরণঃ
-
তব পিতামহঃ কঃ (তোমার দাদা কে?)।
-
পক্ষিনঃ খে উড্ডয়ন্তে (পাখিরা আকাশে উড়ে)।
-
ভোঃ পাহি (মহাশয়, আমাকে বাঁচান)।
-
তপঃফলম্ (প্রায়শ্চিত্তের ফল)।
- তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
- ধন্যবাদ।
2565 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy