2 Answers
১) ডিসপ্লের আলো যতটা সম্ভব কমিয়ে রাখুন, যতটুকু আলো হলে আপনি মোবাইল এর কাজ করতে পারবেন, ঠিক ততোটুকু আলো রেখে বাকিটা কমিয়ে রাখুন। ২) অকারনে মোবাইল এর ব্লুটুথ অন করে রাখবেন না। প্রয়োজন শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন, এতে করে যেমন চার্জ বাঁচবে তেমনি ভাইরাস আসার ভয়ও থাকবেনা। ৩) কীপ্যাড এর শব্দ এবং ভাইব্রেশন, প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো । ৪) পাওয়ার সেভার টাইমআউট এ সর্বনিম্ন ভ্যালু ব্যবহার করুন। ৫) কোন অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হলে সেটা বন্ধ করে রাখুন। ৬) গেম খেলতে কম বেশি সকলেরই বেশ ভাল লাগে কিন্তু এতে করে ব্যাটারির আয়ু কমে যায়। তাই এদিকে লক্ষ্য রাখা উচিত । ৭) সপ্তাহে অন্তত একদিন, ব্যাটারি পুরা খালি করে চার্জ দিন। এটা করে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে। ৮) ফোনে অতিরিক্ত কথা না বলাই ভালো, মনে রাখবেন মোবাইল চার্জ না থাকার আর এক কারন হতে পারে। ৯) মোবাইল ফোন নেটওয়ার্ক না পায় তাহলে মোবাইল টি বন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তবে মোবাইল টি বন্ধ রাখুন কারণ নেটওয়ার্ক সার্চ এর জন্য প্রচুর চার্জ ব্যবহ্রত হয় ১০) অহেতুক কারনে মোবাইল টেপাটিপি করা বর্জন করুন।
প্রথমেই জানিয়ে নেই যে আমি একজন মোবাইল টেকনিসিয়ান। মোবাইলের চার্জ না থাকার কিছু বিষয় তুলে ধরলামঃ- মোবাইলটা যদি নতুন হয় এমতাবস্থায় চার্জ থাকেনা এরকম হলে মোবাইল হার্ডওয়ার চেক করতে হবে যদি কোন সমস্যা থাকে তাহলে সলভ করলেই ইনশাআল্লাহ ভালহয়ে যাবে আর যদি এমন হয় যেমন 6 থেকে এক বছর তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে এছাড়াও অতিরিক্ত টিপসগুলো আমরা সবাই জানি যে প্রয়োজনে ব্লুটুথ ইউজ করার পর অফ করে রাখতে হবে । বিভিন্ন ধরনের ও অপ্রয়োজনীয় অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে ডাটা কালেকশন কাজ শেষে বন্ধ করে দিতে হবে এ ধরনের কিছু নিয়ম মেনে চললেই আপনার ফোনের চার্জ দীর্ঘক্ষন যাবত চলবে আশাকরি আপনার উত্তরটি পেয়েছেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy