1 Answers
ডাবের পানি রক্তের শর্করা বৃদ্ধি করে। ডাবের পানিতে শর্করা এবং ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে। ডায়াবেটিসের সমস্যা থাকলে ডাবের পানি খেতে হবে হিসেব করে। প্রতিদিন ডাবের পানি খাওয়া যাবে না।
স্বাস্থ্যকর ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকায় এটি রক্তের সঞ্চালন বাড়িয়ে তোলে। এটি আমাদের দেহের রক্ত প্রবাহকে ত্বরান্বিত করে ফলে উচ্চ রক্তচাপের রোগীদের এই পানি না খাওয়াই ভালো।
নিয়মিত ডাবের পানি খেলে কিডনি রোগ হয় না। তবে কিডনি রোগে ডাবের পানি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ কিডনি কাজ না করলে শরীরের অতিরিক্ত পটাশিয়াম বের হতে পারে না, যা ক্ষতিকর।
অতিরিক্ত ডাবের পানি পান করার ফলে শরীর থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বের হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে। এর ফলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা তৈরি হয়, যা কিডনির ক্ষতির কারণ হতে পারে।