2 Answers
'খোদা' শব্দটি ফারসী, যার অর্থ হলোঃ যিনি নিজেই আগমন করেছেন (যার কোন সৃষ্টিকর্তা নেই)।
এতে দুটি শব্দ রয়েছে৷
১৷ خود (খোদ) অর্থ হলো- নিজ, স্বয়ং ইত্যাদি৷
২৷ آ (আ-) অর্থ হলো- আগমনকারী, আগন্তুক ইত্যাদি৷
وقولهم بالفارسية " خداي " معناه أنه واجب الوجود لذاته ؛ لأن قولنا " خداي " كلمة مركبة من لفظتين في الفارسية إحداهما : خود ، ومعناه ذات الشيء ونفسه وحقيقته والثانية قولنا " آي " ومعناه جاء فقولنا : " خداي " معناه أنه بنفسه جاء وهو إشارة إلى أنه بنفسه وذاته جاء إلى الوجود لا بغيره ، وعلى هذا الوجه فيصير تفسير قولهم " خداي " أنه لذاته كان موجودا
-আত তাফসিরুল কাবীর ১/১২২
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন৷
খোদা (ফার্সি: خدا, কুর্দি: Xweda, Xuda) হল একটি ইরানি শব্দ, যার দ্বারা আল্লাহ বা ঈশ্বরকে বোঝানো হয়।
- খোদা অর্থ الله (আল্লাহ)
-
ইসলামের সময় থেকে শব্দটি আল্লাহকে ডাকতে ব্যবহৃত হয়ে আসছে। ইসলামের আল্লাহর আরবি নাম আল মালিক এর সমান্তরালে মালিক, মুনিবব, রাজা, প্রভু বোঝাতে ব্যবহার হয়।
- "আল্লাহ্ আপনার রক্ষা কর্তা বা আল্লাহ্ আপনাকে রক্ষা করুন " এই বাক্যেগুলোর ক্ষেত্রে খোদা হাফিজ ব্যবহার করা হয়। যাতে যার ফলে খোদা বলতে আল্লাহকে বোঝায়। সাধারণভাবে ফার্সি, কুর্দি, পশতু ভাষায় বহুল ব্যবহৃত এবং দক্ষিণ এশিয়ার উর্দু ও বাংলা ভাষী মুসলমানদের মধ্যে বিশেষ করে ব্যবহৃত হয়।
-
যদিও আরবি শব্দ আল্লাহ্ সবার নিকট সমানভাবে প্রচলিত তারপরেও ধারণকৃত শব্দ হিসাবে খোদা উর্দু ও বাংলা ব্যবহৃত হয়ে আসছে।