পিতার প্রতি ঘৃণা থাকলে নাকি জান্নাত হারাম,এটা কি আমার ক্ষেত্রেও প্রযোজ্য?
প্রশ্নটা পারৃসোনাল তবুও বলছি,উত্তর পেলে ভালো লাগবে। আমার পিতা আমাকে ৪ বছর বয়সে মায়ের সাথে ঘর থেকে বের করে অন্য যায়গায় পাঠিয়ে দেয়।পরে যখন আমার বয়স ৬ সেখান থেকে আমাক ও আম্মুকেও তালাক দিয়ে আমাকে সহ বের করে দেয়,তিনি আম্মুর মোহরানা তো দেন নি ই বরং ১০৳ ও দেয় নি। তখন আমি আর আম্মু অসহায়ের মতো বের হয়ে যাই আমার ১২ বছর বয়স পর্যন্ত পিতার সাথে কথা হয় নি।১৩ বছর বয়সে উনাকে আমি ফোন দিলে আমাকে খারাপ গালাগালি করলো,তাই মাসখানেক আগে আমিও ওনাকে ফোন দিয়ে ইচ্ছেমতো সব বললাম।এবং যা যা বলছি সব সত্যি ছিল এবং খারাপ ভাষাও ব্যাবহার করছি। আমার ১৮ বছর বয়সে ওনার সাথে আমার কোনো কথা বার্তা নেই।ওনাকে ফোন দিলে বাজে কথা বলে। এমতাবস্থায় এর জন্য আমি যতই আমল করি জাহান্নামেই যাব?
2907 views
1 Answers
যদি তোমাদের পিতামাতা তোমাদেরকে আল্লাহর সাথে শরীক করারও আদেশ দেয় তবে তাদের অনুসরণ করোনা তবে এই অবস্থায়ও তাদের সাথে নম্র আচরণ কর (সূরা লুকমান ,আয়াত ১৫)
যদি তোমার পিতা তোমার সাথে অন্যায় ও করে তবুও তার সাথে বেয়াদবি করোনা ।কারণ ,অন্যায়ের কারণে সে আল্লাহর কাছে ধরাশায়ী হবে কিন্তু তুমি তোমার কর্তব্য ত্যাগ করতে পারনা ।(আল হাদীস )
সুতরাং বুঝা গেল, পিতা অপরাধ করলেও খারাপ আচরণ করার অধিকার ইসলাম সন্তানকে দেয়নি। পিতার পাপের কারণে পরকালে তিনি শাস্তি পাবেন কিন্তু সন্তান খারাপ আচরণ করলে তাকেও শাস্তি পেতে হবে।
আর হ্যা ,মনে মনে ঘৃণা থাকতেই পারে ।তবে প্রকাশ না করলে কোন গুনাহ হবেনা ।
2907 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy