1 Answers
রৈখিক বেগ: সরল পথে কোনো বস্তু কতৃক যে বেগ সৃষ্টি হয়, তাকে রৈখিক বেগ বলে । কৌণিক বেগ: কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরার সময় একক সময়ে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তাকেই ঐ কণাটির কৌণিক বেগ বলে । রেখিক বেগ ও কৌণিক বেগের মাঝে সম্পর্ক: ধরি, r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলে একটি বস্তু t সময়ে P থেকে Q তে গিয়ে কেন্দ্র O তে থিটা কোণ উৎপন্ন করে । O বিন্দুর সাপেক্ষে বস্তুটির কৌণিক বেগ w হলে, w=থিটা/t. আবার PQ চাপের দৈর্ঘ্য s হলে ও বস্তুর সমদ্রুতি v হলে v=s/t. কিন্তু আমরা জানি s=rথিটা. অতএব, v=rথিটা/t=rw [যেখানে,w=থিটা/t] অর্থাৎ, v=rw. বা, রৈখিক বেগ=কৌণিক বেগ*ব্যাসার্ধ্য ।
5671 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy