গতমাসে মাসিকের ৩য় দিন সহবাবাস করেছিলাম৷ এইমাসে এখনও মাসিক হয়নি কেন?
2 Answers
আপনার পেটে বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি প্রেগন্যান্সি টেস্ট করে দেখুন। যদি বাচ্চা পেটে না আছে তবে আরও কিছু দিন অপেক্ষা করুন।
প্রথমে আপনি পরিক্ষা করে নিশ্চিত হন আপনি প্রেগন্যান্ট কি-না! স্বাভাবিকভাবে আপনি প্রেগন্যান্ট হবার কথা না তবে অনিয়মিত মাসিক হলে প্রেগন্যান্ট হলে হতেও পারেন। অনেক কারণেই মাসিক বন্ধ হতে পারে, যেমন: নারীরা গর্ভধারণ করলে, নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে। বিবাহিত নারীরা হঠাৎ জন্মনিয়ন্ত্রক ওষুধ বন্ধ করে দিলে জন্মনিয়ন্ত্রন ঔষধ সেবন করলে বিভিন্ন ধরনের মানসিক চাপে। বিভিন্ন ঔষধ সেবনের পার্শপ্রতিক্রিয়া হিসাবেও এরকম হতে পারে। শরীরের রক্ত কমে গেলে অর্থাৎ এনিমিয়া হলে অনিয়মিত মাসিক হওয়ার আশঙ্কা থাকে। অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে গেলে এই সমস্যা হয়। জরায়ুর বিভিন্ন জটিলতার কারণে হতে পারে। সহবাসের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের কারণে হতে পারে। যৌনাঙ্গের শুষ্কতা, , ঘুমের নানা রকম সমস্যা, মানসিক অস্থিরতা, বিষন্নতা, পেটে মেদ জমা, এই সব কারণ ছাড়াও আরো অন্যান্য কারণে মাসিক অনিয়মিত বা বন্ধ হতে পারে। এছাড়া, অনিয়মিত মাসিক হলে ২-৩ মাস মাসিক বন্ধ থাকতে পারে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। একজন গাইনি ডাক্তারের পরামর্শে ঔষধ গ্রহণ করলে আশাকরি ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy