3 Answers
মসৃণ ত্বক পেতে কিছু কার্যকরী টিপসঃ
১. কলা ও দুধঃ কলা ও দুধ একত্রে পেস্ট করে মুখে ও ঘাড়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ করতে কলার কোন জুড়ি নেই।
২. দই, মধু ও লেবুর প্যাকঃ মধুর ঔষধি গুণের কথা কে না জানে। ত্বক উজ্জ্বল ও মসৃণ করতেও মধু খুব কার্যকর। দই, মধু ও লেবুর রস একসাথে মিশিয়ে ২০ মিনিট ধরে মুখে লাগিয়ে রাখুন।
এতকিছু হাতের কাছে না থাকলে শুধু মধুই ২০ মিনিট মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কিছুদিন পরেই দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশী মসৃণ ও উজ্জ্বল হয়ে গেছে।
৩. মসুর ডালের প্যাকঃ মসুরের ডাল, দুধ, লেবুর রস এবং চালের গুড়া একসাথে পেস্ট করলেই হয়ে যাবে সুন্দর ও কার্যকরী স্ক্রাব। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। আপনার ত্বক হবে মসৃণ এবং আরো বেশি পরিষ্কার।
৪. ডিম ও মধুর মিশ্রণঃ ডিমের সাদা অংশ ও মধু একসাথে মিশিয়ে ২০ মিনিট মুখে মেখে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। ত্বকে উজ্জ্বল ও মসৃণ ভাব আনতে সাহায্য করবে এই ফর্মুলা।
৫. চিনির স্ক্রাবঃ এক চামচ চিনির সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে ততক্ষণ পর্যন্ত আলতো ভাবে মুখে ডলতে থাকুন, যতক্ষণ পর্যন্ত চিনি পুরোপুরি গলে না যায়। এমনকি পুরো শরীরেও লাগাতে পারেন। এটি খুব ভাল এক্সফলিয়েট-এর কাজ করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy