একজন লোকের ১৯টি ভেড়া ছিল। সে মৃত্যুর সময় তার পরিবারকে বলে গেল.....বিস্তারিত ভিতরে?
একজন লোকের ১৯টি ভেড়া ছিল। সে মৃত্যুর সময় তার পরিবারকে বলে গেল, আমার রেখে যাওয়া ভেড়াগুলির অর্ধেক নেবে আমার ছেলে,৪ ভাগের ১ ভাগ নেবে আমার মেয়ে, ৫ ভাগের ১ ভাগ নেবে আমার স্ত্রী। কিন্তু শর্ত হলো, কোনও ভেড়া জবাই করা যাবে না। শর্তানুযায়ী বণ্টন করা কি সম্ভব? এবং কিভাবে বণ্টন করবেন?
2619 views
1 Answers
ছেলের অংশ ১/২ বা ০.৫০ + মেয়ের অংশ ১/৪ বা ০.২৫ + মায়ের অংশ ১/৫ বা ০.২০ = ০.৯৫ অংশ। এখানে ভেড়া আছে ১৯ টি। অর্থাৎ ছেলের অংশ ০.৫০ / ০.৯৫ X ১৯ = ১০ টি, মেয়ের অংশ ০.২৫ / ০.৯৫ X ১৯ = ৫ টি এবং মায়ের অংশ ০.২০ / ০.৯৫ X ১৯ = ৪ টি। সুতরাং ছেলে পাবে ১০ টি, মেয়ে পাবে ৫ টি এবং মা পাবে ৪ টি। ধন্যবাদ
2619 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy