3 Answers

দেমোক্রিতোস ৪৬০ খ্রিস্টপূর্বে আবডেরা, থ্রেস-এ জন্মগ্রহণ করেন।

তিনি প্রাচীন গ্রিসের বিখ্যাত পরমাণুবাদী দার্শনিক। তাঁকে বলা হয়েছে তাঁর সময়ের সবচেয়ে বিদ্বান ও ধনী ব্যক্তি। তিনি লিউকিপ্পোসের কাছে অধ্যয়ন শেষ করে মিশর ও পারস্য ভ্রমণ করেন এবং দেশে ফিরে এসে অধ্যাপনা ও গ্রন্থ রচনায় মন দেন। 

প্রায় ৭২টি বই তিনি লিখেছিলেন; কিন্তু তাঁর রচনার খুব সামান্য অংশই মুলাকারে পাওয়া গেছে এবং অন্যের লেখায় তাঁর সম্পর্কে যেসমস্ত উল্লেখ আছে তা থেকেই তাঁর সম্বন্ধে জানতে হয়। অত্যন্ত যুক্তিবাদী ও আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী দার্শনিক দেমোক্রিতোস তাঁর পারমাণবিক প্রতীতির জন্যই সর্বাধিক পরিচিত।

সোর্সঃ Wikipedia

2922 views Answered

৪৬০ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ডেমোক্রিটাস     ৩৭০ খ্রিস্টপূর্বাব্দে জন্মস্থানেই মৃত্যুবরণ করেন ডেমোক্রিটাস।

2922 views Answered

৪৬০ খীষ্টপূর্বাব্দে ডেমোক্রিটাসের জন্ম হয়।

2922 views Answered

Next steps