ফজরের আজান দেয়ার ১৫-২০ মিনিট আগে কি তাহাজ্জুদ নামাজ পড়া যায়?
অর্থ্যাৎ আমি তাহাজ্জুদের নামাজ শেষ করা মাত্র ফজরের জন্য মসজিদে রওনা দিবো,এরকম হওয়ার জন্য ফজরের আজানের ১৫-২০ আগে উঠে ওজু করে তাহাজ্জুদের নিয়্যত করে নামাজ পড়তে পারি?
3634 views
1 Answers
তাহাজ্জুদ নামাজের শেষ সময় হলো- সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত৷ সুবহে সাদিক এসে গেলে ফজরের সময় শুরু হয়ে যায়৷ তখন আর তাহাজ্জুদ পড়া যায় না৷ বর্তমানে সুবহে সাদিক মোটামুটি সাড়ে চারটার দিকে হয়ে থাকে৷ আর ফজরের আজান সতর্কতার জন্য আরো দশ-পনের মিনিট পর দেয়া হয়৷ অতএব, বলা যায় আপনি সাড়ে চারটার পূর্বে তাহাজ্জুদ পড়তে পারবেন৷ এরপরে পড়লে সেটা তাহাজ্জুদ হবে না, বরং ফজরের সুন্নাত হয়ে যাবে৷ দ্র: সুবহে সাদিকের সময়-সূচী দৈনিক পত্রিকাতে পাবেন৷
3634 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy