নার্সিং এ ভর্তি সম্পর্কে?
এ বছর যারা ইন্টার পাস করছে তাদের সরকারি নার্সিং গুলোতে ভর্তি শুরু হবে কবে? কীভাবে ভর্তি হওয়া যায়? বিস্তারিত বলেন---
2700 views
1 Answers
নার্সিং এ ভর্তি হওয়ার বেশ কয়েকটি ধাপ আছে। কেউ চাইলে সরাসরি ভাবে নার্সিং এ ভর্তি হতে পারবে না।
আসুন জেনে নিয় নার্সিং এ ভর্তি হওয়ার জন্য কি কি করতে হবে ঃঃ
- আপনাকে এস এস সি ও এইস এস সি পাশ হতে হবে।
- নূন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে এবং ২ টা মিলে ৫.৫০ থাকতে হবে।
- গত বছর সকল বিভাগ থেকে আবেদন করার সুযোগ ছিল। এ বছর থাকবে কিনা সেটা সঠিক ভাবে বলা সম্ভব হচ্ছে না।
- এডমিশন পরীক্ষা দিতে হবে সেখানে নূন্যতম ৩০ মার্ক পেয়ে পাশ করতে হবে।
- ৩০ মার্ক পেয়ে পাশ করলে আপনি যে কোন নিবন্ধিত নার্সিং ইন্সটিটিউট পড়তে পারবেন।
- এডমিশন পরীক্ষা তে পাশ না করলে কোনভাবেই নার্সিং পড়তে পারবেন না।
- সরকারি তে নার্সিং পড়তে হলে ৮০+ মার্ক পেতে হবে। তাঁর পর যদি চান্স পান।
2700 views
Answered